মাত্র ১৯ বছরেই ট্রফির ঝুলি ভরা ইয়ামাল, বিশ্বকাপ জয়ে নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
মাত্র ১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সফল তরুণ তারকায় পরিণত হয়েছেন স্পেনের লামিন ইয়ামাল। ২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজের ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন যোগ করেছেন এই বিস্ময়বালক। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। সেই শিরোপা জয়ের অন্যতম প্রতীক হয়ে ওঠেন ইয়ামাল।
ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে রেকর্ড গড়ে চলেছেন ইয়ামাল। মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক ঘটে তার। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই শুরু হয় তার পেশাদার ফুটবলের যাত্রা। এরপর একে একে বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ অভিষিক্ত খেলোয়াড়, লা লিগার সর্বকনিষ্ঠ গোলদাতা এবং এল ক্লাসিকো ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলারসহ একাধিক রেকর্ড নিজের করে নেন তিনি।
বিশ্বকাপ জয়ের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলেও নিজের অবস্থান আরও শক্তিশালী করেছেন এই স্প্যানিশ উইঙ্গার। এর আগে ২০২৪ সালে স্পেনের হয়ে উয়েফা ইউরো জয়ের স্বাদও পেয়েছিলেন তিনি। ফলে কৈশোরেই জাতীয় দলের দুটি বড় শিরোপা নিজের ঝুলিতে যোগ হয়েছে।
ইয়ামালের অর্জনের ঝুলি
এ পর্যন্ত লামিন ইয়ামালের ক্যারিয়ারে যোগ হয়েছে-
২০২৬ ফিফা বিশ্বকাপ
২০২৪ উয়েফা ইউরো
৩টি লা লিগা শিরোপা (২০২২–২৩, ২০২৪–২৫ ও ২০২৫–২৬)
২টি স্প্যানিশ সুপার কাপ (২০২৪–২৫ ও ২০২৫–২৬)
১টি কোপা দেল রে (২০২৪–২৫)
২০২৩ তোরনেইও ইন্টারন্যাসিওনাল আলগারভে অনূর্ধ্ব-১৭ শিরোপা
ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ইতোমধ্যে ১৩৩ ম্যাচ খেলেছেন ইয়ামাল। এসব ম্যাচে তার গোলসংখ্যা ৩৭। গোল করার পাশাপাশি আক্রমণভাগে সৃজনশীলতা, ড্রিবলিং দক্ষতা এবং ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতার জন্য ইতোমধ্যেই বিশ্বের অন্যতম প্রতিশ্রুতিশীল ফুটবলার হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি।
বিশ্লেষকদের মতে, অল্প বয়সেই যে পরিমাণ সাফল্য ও ধারাবাহিকতা ইয়ামাল দেখিয়েছেন, তা ভবিষ্যতে তাকে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত করতে পারে। বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেই সম্ভাবনার পথ আরও উজ্জ্বল হলো।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
