বানিজ্য

মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটে তেলের দাম ছাড়াল ১০০ ডলার

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২০ দিন আগে


মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটে তেলের দাম ছাড়াল ১০০ ডলার

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের ছয় মাসের সংঘাত শুরুর পর জাহাজ চলাচলের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটায় তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বুধবার আন্তর্জাতিক বাজারে তেলের দামের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১০০ ডলার ছাড়িয়ে যায়। এরপরও দাম ১০০ ডলারের ওপরেই অবস্থান করছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম আরও ০.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। বৃহস্পতিবার এটি ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৫৫ ডলারে উঠে যায়।

সরবরাহ কমায় কমছে তেলের মজুত

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়েছে বিশ্ববাজারের মজুতেও। সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ায় বিভিন্ন দেশে তেলের মজুত কমছে। এর প্রভাব পড়েছে ভবিষ্যৎ দামের পূর্বাভাসেও।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) চলতি বছর ও আগামী বছরের জন্য তেলের দামের পূর্বাভাস বাড়িয়েছে। সংস্থাটির নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্ববাজারের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের গড় স্পট মূল্য ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলার হতে পারে। আগের পূর্বাভাসের তুলনায় এটি প্রায় ৫ শতাংশ বেশি।

একইভাবে চলতি বছর যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের গড় দামও বাড়িয়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৫ ডলার হওয়ার পূর্বাভাস দিয়েছে ইআইএ। আগের পূর্বাভাসের তুলনায় এ দামও প্রায় ৫ শতাংশ বেশি।

নতুন সংঘাতের প্রভাব এখনো পূর্বাভাসে নেই

তবে ইআইএর সর্বশেষ পূর্বাভাসে বর্তমান পরিস্থিতির পুরো প্রভাব প্রতিফলিত হয়নি। কারণ সংস্থাটি তাদের প্রতিবেদনটি গত ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করেছিল। এরপর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং জাহাজ চলাচল ও তেল পরিবহন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ফলে সাম্প্রতিক সংঘাত এবং এর কারণে তেল সরবরাহে সম্ভাব্য নতুন বিঘ্নের প্রভাব ইআইএর ওই পূর্বাভাসে অন্তর্ভুক্ত হয়নি। পরিস্থিতি আরও অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বর্তমান পূর্বাভাসের চেয়েও বেশি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

১৭ ঘন্টা আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৪ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৫ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom