মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।
বর্তমানে মধ্যপ্রাচ্য ও সংলগ্ন জলসীমায় যুক্তরাষ্ট্রের ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটন নামে দুটি বিমানবাহী রণতরী রয়েছে। এর সঙ্গে রয়েছে অন্যান্য যুদ্ধজাহাজ ও অ্যাম্ফিবিয়াস রেডিনেস গ্রুপ।
সাধারণত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা ইউএসএস জর্জ ওয়াশিংটন গত আগস্টে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। দীর্ঘ সময় সমুদ্রে থাকা ইউএসএস আব্রাহাম লিংকন-এর দায়িত্ব পালনে বিরতি দেওয়ার উদ্দেশ্যেই ওয়াশিংটনকে ওই অঞ্চলে পাঠানো হয়েছিল। রুজভেল্টের বর্তমান মোতায়েনের একটি উদ্দেশ্য ওয়াশিংটনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া বলেও মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এর আগে আব্রাহাম লিংকনের দীর্ঘমেয়াদি মোতায়েনের কারণে জাহাজটির নাবিকদের ওপর চাপ তৈরি হয়েছিল। রণতরীটির সদস্যরা ২৬০ দিনেরও বেশি সময় টানা সমুদ্রে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নতুন করে রুজভেল্ট ও মেরিন বাহিনী যুক্ত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌ ও মেরিন সেনার উপস্থিতি ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এর সঙ্গে কয়েকশ যুদ্ধবিমানও ওই অঞ্চলে থাকতে পারে। একই সময়ে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী সেখানে থাকলে তা চলতি বছরের এপ্রিলের পর প্রথমবারের মতো হবে।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও আলোচনার উদ্যোগ নিয়েও অচলাবস্থা তৈরি হয়েছে। ইরান সাম্প্রতিক এক প্রস্তাবে যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেছেন, এটি যথেষ্ট নয়। হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাবের কথাও তিনি উল্লেখ করেছেন।
ট্রাম্প আরও বলেছেন, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে মার্কিন হামলা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে মার্কিন সামরিক শক্তি মোতায়েনের বিষয়টি ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...
১৯ ঘন্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর
১ দিন আগে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...
২ দিন আগে
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...
১০ দিন আগে
