মৌলভীবাজার সীমান্তে থামছে না বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর নজরদারিতে বিজিবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মৌলভীবাজার সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের উদ্দেশ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধারাবাহিকভাবে পুশইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কঠোর অবস্থান নেওয়ায় গত এক সপ্তাহে অন্তত ১৫ থেকে ২০টি পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে গত কয়েক দিনে ৩০ থেকে ৪০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে বিজিবির তৎপরতায় এসব প্রচেষ্টা সফল হয়নি।
৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন প্রায় ১১৪ কিলোমিটার সীমান্তজুড়ে নজরদারি ও টহল উল্লেখযোগ্যভাবে জোরদার করা হয়েছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বিশেষ চেকপোস্ট ও বাঙ্কার স্থাপন করা হয়েছে।
রাতের অন্ধকারে পুশইনের অভিযোগ
স্থানীয়দের অভিযোগ, ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া, সার্চলাইট, পর্যবেক্ষণ টাওয়ার এবং আধুনিক নজরদারি ব্যবস্থা জোরদার করার পাশাপাশি বিএসএফ এখন রাতের বেলায় সীমান্তবর্তী বিভিন্ন স্থানে মানুষ জড়ো করছে। পরে গভীর রাতে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি জঙ্গলে অবস্থান করিয়ে সুযোগ বুঝে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাধারণ সময়ে সীমান্তজুড়ে সার্চলাইট জ্বালিয়ে রাখা হলেও পুশইনের সময় কিছুক্ষণের জন্য আলো নিভিয়ে দেওয়া হয়। এ কারণে বিজিবিও এখন সার্চলাইটের গতিবিধি পর্যবেক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয় বাসিন্দারাও
সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও পুশইন প্রতিরোধে বিজিবির পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
পাল্লাতল এলাকার বাসিন্দা জয়নাল মিয়া বলেন, অতীতেও এই সীমান্ত দিয়ে একাধিকবার পুশইনের চেষ্টা হয়েছে। নতুন করে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রয়োজন হলে দিন-রাত বিজিবিকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন স্থানীয়রা।
সমন্বিত নজরদারিতে বিজিবি
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সীমান্তে পুশইনের যেকোনো চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, সীমান্তজুড়ে টহল কয়েকগুণ বাড়ানো হয়েছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, আনসার ও ভিডিপির সঙ্গে সমন্বয় করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ধারাবাহিক পুশইনের অভিযোগ কেবল সীমান্ত নিরাপত্তার বিষয় নয়; এটি দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক সম্পর্কের জন্যও গুরুত্বপূর্ণ ইস্যু। এ ধরনের পরিস্থিতিতে সীমান্তে কার্যকর সমন্বয়, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক নিয়ম মেনে সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
তাদের মতে, সীমান্তে যেকোনো ব্যক্তিকে একতরফাভাবে ঠেলে দেওয়ার অভিযোগ সত্য হলে তা আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার নীতির সঙ্গে সাংঘর্ষিক। ফলে এমন পরিস্থিতি মোকাবিলায় কূটনৈতিক পর্যায়েও সক্রিয় উদ্যোগ জরুরি।
মারা গেছেন ছোট পর্দার অভিনেতা সোহেল খান
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়েছে।তার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার মমইনে শুটিং করতে গিয়ে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অভিনেতা সোহেল খান।
২ দিন আগে
গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক কার্যক্রম
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়ার পর থেকে বন্ধ রয়েছে দুই থানার সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। প্রয়োজনীয় সেবা নিতে থানায় এসে ফিরে যেতে হচ্ছে সেবাপ্রার্থীদের। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। অন্যদিকে, পুড়িয়ে দেওয়া দুই থানার পুলিশ সদস্যরা বর্তমানে জেলা পুলিশ লাইন্সে অবস্থান করছেন। তবে দ্রুত থানার কার্যক্রম চালুর...
৪ দিন আগে
নিরাপত্তার চাদরে যশোর শহর ৫৭ স্থানে বসছে ১৭৬টি এআই ক্যামেরা
মাদক চুরি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আসছে যশোর শহর। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ স্থানে ১৭৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা স্থাপন করা হচ্ছে।একই সঙ্গে শহরের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সামনেও নিজস্ব উদ্যোগে সিসিটিভি ক্যামেরা...
৫ দিন আগে
চাঁদা না দেওয়ায় ব্যাংক এজেন্ট পরিচালককে হত্যা পুকুরে মরদেহ
কুমিল্লায় চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই...
৫ দিন আগে
