বিশেষ সংবাদ

মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২৮ দিন আগে


মোবাইল ব্যালেন্সে ৫০ হাজার টাকার স্মার্টফোন কেনার সুযোগ

ছবি: সংগৃহীত


মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে স্মার্টফোনসহ বিভিন্ন ডিজিটাল পণ্য কেনার সুযোগ তৈরি হয়েছে। ডিরেক্ট অপারেটর বিলিং (ডিওবি) সেবার আওতায় মাসিক খরচের সীমা বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে ডিওবি সেবার মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ ছিল না।

বিটিআরসি কর্মকর্তা ও খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন সীমার আওতায় গ্রাহকেরা মোবাইল ব্যালেন্স থেকে স্মার্টফোন, সিমভিত্তিক ডিভাইস, রাউটারসহ অনুমোদিত ডিজিটাল পণ্য ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন। এর ফলে কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগও তৈরি হতে পারে। সে ক্ষেত্রে মোবাইল ব্যালেন্স ব্যবহার করে কিস্তির অর্থ পরিশোধ করা যাবে।

ক্রেডিট কার্ড বা ব্যাংক হিসাব নেই—এমন গ্রাহকদের ডিজিটাল কেনাকাটার সুযোগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ডিওবি সাধারণ মোবাইল ওয়ালেটের মতো অবাধে ব্যবহারযোগ্য ডিজিটাল অর্থ নয়। নির্ধারিত পণ্য ও সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রেই এটি ব্যবহার করা যাবে।

এখনো শুধু গ্রামীণফোন অনুমোদিত

সংশোধিত সীমার আওতায় এখন পর্যন্ত শুধু গ্রামীণফোন অনুমোদন পেয়েছে। অন্যান্য মোবাইল অপারেটরও এ সুবিধা চালুর জন্য অনুমোদনের আবেদন করতে পারবে।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, সরকার দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে। কার্ড বা অন্যান্য ব্যাংকিং সুবিধা নেই—এমন গ্রাহকেরা যাতে মোবাইল ব্যালেন্স ব্যবহার করে হ্যান্ডসেট কিনতে পারেন, নতুন এই ব্যবস্থা তাদের জন্য সুযোগ তৈরি করবে।

যেসব পণ্য ও সেবায় ব্যবহার করা যাবে

ডিওবির মাধ্যমে ডিজিটাল কনটেন্ট, অ্যাপ ও অ্যাপভিত্তিক কেনাকাটা, অনলাইন ইউটিলিটি বিল, ই-টিকিটিং, ই-হেলথ সেবা, সরকারি লটারি, অনলাইন প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ও শিক্ষা প্ল্যাটফর্মসহ অনুমোদিত ডিজিটাল পণ্য ও সেবার মূল্য পরিশোধ করা যাবে।

তবে ভার্চুয়াল মুদ্রা, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপ ও গেমে ব্যবহৃত কয়েন, পয়েন্ট, ক্রেডিট, কুপন, ডায়মন্ড ও জেম কেনা যাবে না। বিনিয়োগ সংগ্রহ, ঋণ দেওয়া, অর্থ সংরক্ষণ বা অন্যান্য আর্থিক লেনদেনের সুযোগ রয়েছে—এমন অ্যাপেও ডিওবির মাধ্যমে লেনদেন নিষিদ্ধ।

এ ছাড়া জুয়া, ক্যাসিনো, লটারি, ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো-অ্যাসেট কেনাবেচা, বৈদেশিক মুদ্রা লেনদেন, শেয়ারবাজারের লেনদেন এবং মাল্টি-লেভেল মার্কেটিং কার্যক্রমেও ডিওবি ব্যবহার করা যাবে না।

নন-রেসিডেন্ট মার্চেন্টের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় অর্থ পাঠানোর প্রয়োজন হলে প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে অনুমোদন নিতে হবে।

২ হাজার থেকে বেড়ে ৫০ হাজার টাকা

বাংলাদেশে ২০১৮ সালে ডিওবি সেবা চালু হয়। তখন মাসিক খরচের সীমা ছিল ৬০০ টাকা এবং বার্ষিক সীমা ৩ হাজার টাকা। পরে ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক সাময়িকভাবে মাসিক সীমা ২ হাজার এবং বার্ষিক সীমা ২০ হাজার টাকা নির্ধারণ করে। ওই সীমা চলতি বছরের জুন পর্যন্ত কার্যকর ছিল।

পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের শর্ত সাপেক্ষে বিটিআরসি অপারেটরদের বর্ধিত সীমার আওতায় সেবা দেওয়ার অনুমতি দেয়। নতুন সিদ্ধান্তে মাসিক সীমা ৫০ হাজার টাকা করা হয়েছে, যা আগের ২ হাজার টাকার তুলনায় ২৫ গুণ বেশি।

গ্রাহকদের অনুমোদিত ডিজিটাল পণ্য ও সেবা কেনার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি অপারেটরদের গ্রাহক সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রিফান্ড ও চার্জব্যাক নীতিও প্রণয়ন করতে হবে।

ডিওবি কার্যক্রম বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে থাকবে। অর্থপাচার ও সন্ত্রাসবিরোধী আইনের আওতায় মোবাইল অপারেটরদের রিপোর্টিং সংস্থা হিসেবেও বিবেচনা করা হবে।


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১৫ দিন আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

২০ দিন আগে


দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি
দুর্গাপূজায় বাংলাদেশি ইলিশ চেয়ে ভারতের ব্যবসায়ীদের চিঠি

ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের মিলের কারণে দুই বাংলার মানুষের মধ্যে দীর্ঘদিনের আবেগঘন সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের অন্যতম প্রতীক পদ্মার ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চেয়েছেন দেশটির ব্যবসায়ীরা।দীর্ঘদিন ধরে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকায় পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার ইলিশপ্রেমীদের চাহিদা পূরণ হচ্ছে না বলে দাবি ভারতীয়...

২২ দিন আগে


চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু
চট্টগ্রাম কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নুর ইসলাম মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার

২৮ দিন আগে

Dr.Mahfuzul Alom