আন্তর্জাতিক

মোদি-নেতানিয়াহু ফোনালাপ: ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ট করতে চায় ভারত

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


মোদি-নেতানিয়াহু ফোনালাপ:  ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ট করতে চায় ভারত

ছবি: সংগৃহীত


ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফোনালাপে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি ভারত-ইসরাইলের বিশেষ কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ফোনালাপ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি বিষয়টি নিশ্চিত করেন।

মোদি লিখেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফোন পেয়েছি। সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়ে ওঠা ভারত-ইসরাইলের বিশেষ কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন খাতে অগ্রগতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছি।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতেও নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বেনিয়ামিন নেতানিয়াহুর আমন্ত্রণে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নিয়ে দুই দিনের সফরে ইসরাইল যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরে ২০১৭ সালে মোদির ঐতিহাসিক ইসরাইল সফর এবং ২০১৮ সালে নেতানিয়াহুর ভারত সফরের স্মৃতিচারণ করেন দুই নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ভাষ্য, এই দুটি সফরই ভারত-ইসরাইল সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছিল।

সাম্প্রতিক ফোনালাপেও উদীয়মান প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃষি, পানি ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, উদ্যোক্তা উন্নয়ন, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হয়।

দুই নেতা শান্তি, উদ্ভাবন এবং সমৃদ্ধিকে সামনে রেখে ভারত-ইসরাইলের বিশেষ কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত ভারত-ইসরাইলের যৌথ বিবৃতিতে প্রযুক্তিগত উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন, শান্তি, নিরাপত্তা এবং সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য অর্জনে দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছিল। বিবৃতিতে বলা হয়, প্রযুক্তি ও উদ্ভাবনে ইসরাইলের দক্ষতা এবং উৎপাদন, মানবসম্পদ ও উদ্যোক্তা সক্ষমতায় ভারতের শক্তি—দুই দেশের অংশীদারত্বকে আরও কার্যকর করে তুলছে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১১ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১২ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১৩ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom