মোদীর 'স্বদেশী' ডাক: বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারে জোর
অনলাইন ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির জনগণের প্রতি বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তিনি বিশেষ করে বিক্রেতাদের দেশীয় পণ্য বিক্রিতে অধিক গুরুত্ব দিতে বলেছেন। গতকাল, ২১শে সেপ্টেম্বর, জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই আহ্বান জানান।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কে চলমান উত্তেজনার মধ্যেই মোদির এই বার্তা এলো। সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এরপর থেকেই মোদি 'স্বদেশী' অর্থাৎ দেশীয় পণ্য ব্যবহারের ওপর বিশেষ জোর দিয়ে আসছেন।
বিজেপির সমর্থকরা এরই মধ্যে ম্যাকডোনাল্ডস, পেপসি, এবং অ্যাপলের মতো জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড বর্জনের প্রচারণা শুরু করেছে, যা ভারতের বাজারে, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। মোদি তার বক্তব্যে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও, তিনি বিদেশি পণ্য পরিহারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, "আমরা প্রতিদিন অজান্তেই অনেক বিদেশি পণ্য ব্যবহার করি। এগুলো বাদ দিতে হবে। আমাদের অবশ্যই ভারতে তৈরি পণ্য কেনা উচিত।"
ভারতীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, দেশীয় পণ্য কেনার ওপর জোর দিলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। তিনি দোকানদারদেরও দেশীয় পণ্য বিক্রিতে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন। ভারতের ১৪০ কোটি মানুষের বিশাল বাজার বহু বছর ধরে মার্কিন ভোক্তা পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে কাজ করছে। শুধু বড় শহর নয়, অনলাইন জায়ান্ট অ্যামাজনের মাধ্যমে এখন ছোট শহর এবং গ্রামীণ অঞ্চলেও যুক্তরাষ্ট্রের পণ্যের প্রসার ঘটেছে।
বর্তমানে বহু ভারতীয় কোম্পানি তাদের স্থানীয় পণ্যের প্রচারে জোর দিয়েছে। এই পরিস্থিতিতে, ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়াল শিগগিরই ওয়াশিংটন সফর করবেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় কূটনীতিকরা মনে করছেন, এই সফর দুই দেশের মধ্যেকার বাণিজ্যিক টানাপোড়েন কমাতে সহায়ক হবে।
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
১২ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১৫ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
