আন্তর্জাতিক

মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে ৩ দিনের আলটিমেটাম, জাকারবার্গের কাছে ক্ষমা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


মোদির ভিডিও সরানো নিয়ে মেটাকে ৩ দিনের আলটিমেটাম, জাকারবার্গের কাছে ক্ষমা দাবি

ছবি: সংগৃহীত


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে দেওয়ার ঘটনায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছে ভারতের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি।

নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে মেটার ‘সেফ হারবার’ আইনি সুরক্ষা প্রত্যাহারের পাশাপাশি মার্ক জাকারবার্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কমিটি।

বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি এ ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। কমিটির ভাষ্য, ‘সেফ হারবার’ সুবিধা প্রত্যাহার করা হলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন সাপেক্ষে মেটার কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) দায়েরের পথ উন্মুক্ত হবে।

জানা গেছে, প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশিত একটি সেলফি ভিডিও ফেসবুকে সাময়িকভাবে সীমাবদ্ধ করা হয়েছিল। ব্যাপক সমালোচনার মুখে পরে ভিডিওটি পুনরায় চালু করে মেটা।

ঘটনার ব্যাখ্যায় চলতি সপ্তাহের শুরুতে মেটা এটিকে ‘কারিগরি ত্রুটি’ বলে দুঃখ প্রকাশ করলেও ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেই ব্যাখ্যাকে গ্রহণযোগ্য নয় বলে জানায়।

এদিকে শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট প্রতিরোধে ব্যর্থতার অভিযোগেও মেটাসহ একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমকে কঠোর সতর্কবার্তা দিয়েছে সংসদীয় কমিটি।

গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটকে উদ্দেশ করে কমিটি জানিয়েছে, শিশু সুরক্ষা-সংক্রান্ত আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য তুলে ধরে নিশিকান্ত দুবে বলেন, শিশুদের বিরুদ্ধে সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শিশু যৌন নির্যাতনমূলক কনটেন্ট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নারীদের অশ্লীল কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়াকে গুরুতর অপরাধ উল্লেখ করে তিনি সব ডিজিটাল প্ল্যাটফর্মকে বিদ্যমান আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।

সূত্র: এনডিটিভি


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৪ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

৫ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

৫ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom