মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল উন্নয়নে আলিয়া-রণবীর
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন আলিয়া।
পোস্টে নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আলিয়া বলেন, ‘সেবা সংকল্প অভিযান’-এর মূল ভাবনা সম্মিলিত প্রচেষ্টা ও সমাজের প্রতি দায়বদ্ধতার দৃষ্টিভঙ্গি তুলে ধরে। এই উদ্যোগের অংশ হিসেবে মুম্বাইয়ের মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) কর্তৃপক্ষের সুপারিশ অনুযায়ী ২০টি স্কুলের অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি নিয়েছেন তিনি ও রণবীর।
আলিয়া বলেন, এ উদ্যোগের মাধ্যমে শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য আরও সুন্দর এবং উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন পরিবেশ তৈরিতে সহায়তা করা হবে।
কী এই ‘সেবা সংকল্প অভিযান’
‘সেবা সংকল্প অভিযান’ বিজেপির উদ্যোগে আয়োজিত এক মাসব্যাপী কর্মসূচি। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে এ কর্মসূচি। প্রধানমন্ত্রীর জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে এর আয়োজন করা হয়েছে।
কর্মসূচির আওতায় রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান ও জনসংযোগসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়ার কথা রয়েছে।
একসঙ্গে পর্দায় আলিয়া-রণবীর
এদিকে কাজের দিক থেকে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে আবারও একসঙ্গে দেখা যাবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায়। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিত এ সিনেমায় তাদের সঙ্গে অভিনয় করছেন ভিকি কৌশল। ছবিটি আগামী বছর ২১ জানুয়ারি মুক্তির কথা রয়েছে।
এ ছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তিতেও একসঙ্গে দেখা যাবে আলিয়া ও রণবীরকে। সিনেমাটির কাজ বর্তমানে চলছে।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
২ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
৩ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৭ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৮ দিন আগে
