মোস্তাফিজকে দল থেকে বাদ দিল কলকাতা নাইট রাইডার্স
অনলাইন ডেস্ক
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এক বিবৃতিতে কেকেআর জানিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এর আগে গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে মোস্তাফিজকে কেকেআরের স্কোয়াড থেকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয়।
এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় দেবজিৎ সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বিসিসিআই জানিয়েছে, প্রয়োজনে তারা বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও পাবে।’
এরপর কলকাতা নাইট রাইডার্স এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই/আইপিএল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমের আগে দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যথাযথ প্রক্রিয়া ও প্রয়োজনীয় পরামর্শ অনুসরণ করে বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে একজন বিকল্প খেলোয়াড় দলে অন্তর্ভুক্ত করার অনুমতি দেবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।’
চলতি মৌসুমের আইপিএল নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর হতো তার আইপিএল ক্যারিয়ারের ষষ্ঠ দল। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেছেন।
আইপিএলে এখন পর্যন্ত ৮টি মৌসুমে অংশ নিয়ে মোস্তাফিজ ৬৫টি উইকেট শিকার করেছেন। বৈচিত্র্যময় কাটার ও ডেথ ওভারে কার্যকারিতার কারণে তিনি আইপিএলের অন্যতম পরিচিত বিদেশি বোলার হিসেবে দীর্ঘদিন ধরে আলোচিত ছিলেন।
ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের গুঞ্জন, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে পদত্যাগের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার আংশিকভাবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি নজিরবিহীন চাপের মুখে পড়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন।প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনোর
২ ঘন্টা আগে
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নিয়ে ফিফার ২০ বিলিয়ন ডলারের পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি বিশ্বকাপসহ তাদের প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য ২০ বিলিয়ন মার্কিন ডলারের একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) গঠনের প্রস্তাব দিয়েছে। এ প্রতিষ্ঠানের সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাও রয়েছে।ফিফার দাবি, পরিকল্পনাটি...
৩ দিন আগে
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রমে বেসরকারি বিনিয়োগ আনতে ফিফার পরিকল্পনা
বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের একটি সহযোগী প্রতিষ্ঠান গঠন এবং এর সংখ্যালঘু মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে এই উদ্যোগকে ‘ফুটবলের আত্মা বিক্রির চেষ্টা’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।বুধবার (২৯ জুলাই)...
৪ দিন আগে
দেশে ফেরার সুযোগ না পাওয়ার পেছনে ‘ভয়ের’ কথা বললেন সাকিব আল হাসান
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, তার দেশে ফেরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি স্মরণীয় ঘটনা হতে পারে। আর সেই কারণেই কিছু মানুষ তাকে দেশে ফিরতে দিতে অনীহা দেখাচ্ছেন বলে মনে করেন তিনি।সম্প্রতি ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফেরা, আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ এবং বিশ্বকাপে খেলার সম্ভাবনা...
৪ দিন আগে
