খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

মেসি ও আর্জেন্টিনাকে ইনফান্তিনোর বার্তা: ‘তোমাদের লড়াই বিশ্বকে অনুপ্রাণিত করেছে’

স্পোর্টস ডেস্ক

২ মাস আগে


মেসি ও আর্জেন্টিনাকে ইনফান্তিনোর বার্তা: ‘তোমাদের লড়াই বিশ্বকে অনুপ্রাণিত করেছে’

ছবি: সংগৃহীত


২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে লিওনেল মেসি ও আর্জেন্টিনা জাতীয় দলকে বিশেষ বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। টুর্নামেন্টের সমাপ্তিকে কেবল ফাইনালের ফলাফলে সীমাবদ্ধ না রেখে, সামাজিক যোগাযোগমাধ্যমে রানার্সআপ আর্জেন্টিনার প্রশংসা করেছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইনফান্তিনো লিখেছেন, “আর্জেন্টিনার জন্য কী অসাধারণ একটি ফিফা বিশ্বকাপ! অবিস্মরণীয় প্রত্যাবর্তন এবং লড়াকু মানসিকতা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে। বিশ্বের ফুটবলপ্রেমীদের এমন কিছু মুহূর্ত উপহার দিয়েছে, যা তারা কখনও ভুলবে না।”

তিনি আরও বলেন, ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর আবারও ফাইনালে ওঠা আর্জেন্টিনার ধারাবাহিক উৎকর্ষের প্রমাণ।

ইনফান্তিনো লিখেছেন, “এই বিশ্বকাপকে বিশেষ করে তোলার জন্য এবং শেষ পর্যন্ত এত আবেগ ও নিষ্ঠার সঙ্গে লড়াই করার জন্য ধন্যবাদ।”

বিশ্বকাপজুড়ে নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়লেও ইনফান্তিনো তার বার্তায় সেসব প্রসঙ্গ এড়িয়ে আর্জেন্টিনার মাঠের পারফরম্যান্স, লড়াইয়ের মানসিকতা এবং ফুটবলে অবদানের প্রশংসা করেন।

বিশ্বকাপ শেষে আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সমালোচকদের ব্যঙ্গাত্মকভাবে ধন্যবাদ জানিয়েছিলেন। একইভাবে সতীর্থ রদ্রিগো ডি পলও ফাইনালের পর বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের সমালোচনা করে প্রতিক্রিয়া জানান। তবে ফিফা সভাপতি তার বার্তায় শুধুই আর্জেন্টিনার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন।

স্পেনকেও অভিনন্দন

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনসহ টুর্নামেন্টের শীর্ষ চার দলের জন্য পৃথক বার্তা প্রকাশ করেছেন ইনফান্তিনো।

স্পেনকে অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, “দক্ষিণ আফ্রিকায় শিরোপা জয়ের ১৬ বছর পর স্পেন আবারও ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন। ফুটবলের ইতিহাসে আরেকটি সোনালি অধ্যায় যুক্ত হলো, যা প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে। পরিবার, সমর্থক এবং পুরো জাতির সঙ্গে উদযাপন করুন। ফুটবল ইতিহাসে নিজেদের স্থান আপনারা অর্জন করেছেন।”


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

২ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৩ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৭ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom