মেসিকে ছাড়াই নতুন যুগে আর্জেন্টিনা, সেপ্টেম্বরে ঘরের মাঠে প্রীতি ম্যাচ
স্পোর্টস ডেস্ক
সংগৃহীত
লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গের পর এবার প্রথমবারের মতো মাঠে নামবে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ-পরবর্তী প্রথম ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে দেশের মাটিতে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক উইন্ডো।
এই সময়ের মধ্যে বুয়েন্স আয়ার্স, কর্দোবা ও রোজারিওতে ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। তবে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, লিওনেল স্কালোনির দলের বিপক্ষে কোন কোন দল খেলবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশ্বকাপের ফাইনালকে কেন্দ্র করে ফিফার দেওয়া নিষেধাজ্ঞা আসন্ন প্রীতি ম্যাচগুলোতেও কার্যকর হবে কি না, সেটিও পরিষ্কার নয়। নিষেধাজ্ঞার আওতায় খেলোয়াড়দের পাশাপাশি দর্শক উপস্থিতির ওপরও বিধিনিষেধ রয়েছে বলে জানা গেছে।
এর আগে চীনে গিয়ে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু মেসির জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের পর সেই পরিকল্পনা আর এগোয়নি।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন শেষ হয় আর্জেন্টিনার। ওই ম্যাচকে ঘিরেই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। পরে বাবার মৃত্যুর কারণে কিছুটা সময় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের সিদ্ধান্ত নেন আর্জেন্টাইন মহাতারকা।
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা এখন নতুন বাস্তবতার মুখোমুখি। দলের নেতৃত্ব ও আক্রমণভাগে তার অনুপস্থিতি পূরণ করা স্কালোনির জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। তবে ঘরের মাঠে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচগুলোতেই নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে ভবিষ্যতের দল গঠনের কাজ শুরু করতে পারে বিশ্বচ্যাম্পিয়নরা।
ফলে আসন্ন ম্যাচগুলো আর্জেন্টিনার জন্য শুধুই বিশ্বকাপ-পরবর্তী আনুষ্ঠানিক প্রত্যাবর্তন নয়; বরং মেসিকে ছাড়া আলবিসেলেস্তেদের নতুন যুগের প্রথম বড় পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
২ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৪ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৭ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৭ দিন আগে
