'মহাভারত' কি হতে যাচ্ছে আমিরের শেষ চলচ্চিত্র?
অনলাইন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান তাঁর দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্প 'মহাভারত' নিয়ে কাজ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে এই মহাকাব্যের চিত্রনাট্য লেখার কাজ শুরু হবে।
এই প্রকল্পটি সম্পর্কে আমির বলেন, এটি তাঁর কাছে একটি 'যজ্ঞ' এবং এর আধ্যাত্মিক ও সৃজনশীল গভীরতা নিয়ে তিনি বিশেষভাবে আগ্রহী। তাঁর মতে, 'মহাভারত' কেবল একটি চলচ্চিত্র নয়, বরং জীবনের এক দীর্ঘ মিশন। গত প্রায় তিন দশক ধরে এই ছবিটি নিয়ে তিনি পরিকল্পনা করছেন এবং এটিকে নিজের অভিনয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করছেন।
দ্য লর্ড অফ দ্য রিংস-এর মতো এই মহাকাব্যিক ছবিটিও একাধিক পর্বে মুক্তি পাবে, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। ছবিতে আমির খান নিজে কোন চরিত্রে অভিনয় করবেন, বা তিনি প্রযোজক নাকি পরিচালক হিসেবে কাজ করবেন, তা এখনো নিশ্চিত করেননি। তবে তিনি জানিয়েছেন, অভিনয়ের ক্ষেত্রে তারকাখ্যাতির চেয়ে চরিত্রের সঙ্গে মানানসই অভিনেতাদেরই প্রাধান্য দেওয়া হবে।
আমির খান ইঙ্গিত দিয়েছেন যে 'মহাভারত' হতে পারে তাঁর শেষ চলচ্চিত্র, যা এই প্রকল্পের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভক্ত এবং চলচ্চিত্র অঙ্গনের কর্মীরা অধীর আগ্রহে এই মহাকাব্যিক ছবির পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করছেন।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ মাস আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
১ মাস আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
২ মাস আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
২ মাস আগে
