রাজনীতি

মহানবী (সা.)–এর আদর্শ ধারণ করেই বিএনপির রাজনীতি: ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


মহানবী (সা.)–এর আদর্শ ধারণ করেই বিএনপির রাজনীতি: ইশরাক হোসেন

ছবি: সংগৃহীত


ইসলামি আদর্শ ও মূল্যবোধকে রাজনৈতিক দর্শনের মূলভিত্তি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামীর রাজনীতি পরিচালনা করবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়া থানার পাশে মিল ব্যারাকে আল ইশতেহার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বিএনপির রাজনীতি কখনোই ধর্মীয় অনুভূতি ও নৈতিকতার বাইরে যায়নি। বরং রাষ্ট্র পরিচালনায় ইসলামি মূল্যবোধকে গুরুত্ব দিয়েই দলটি ধারাবাহিকভাবে রাজনীতি করে আসছে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় ইসলামি চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। সেই আদর্শের ধারাবাহিকতা বজায় রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি একই পথে এগিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে নিহত শরীফ ওসমান বিন হাদির প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, তিনি ছিলেন একজন সাহসী, আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ। তার আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে একটি ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি দেশ শাসন করেছে, যারা বাংলাদেশকে কার্যত দাস রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালিয়েছে। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ সেই শক্তির পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করেছে।

ইশরাক হোসেন আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর আদর্শ ও শিক্ষা হৃদয়ে ধারণ করেই বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার রাজনীতি করবে।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সমস্যাগুলো ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং জনগণকে সম্পৃক্ত করেই এসব সমস্যার টেকসই সমাধানে কাজ করা হবে।

অনুষ্ঠানের শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তার দেশপ্রেম ও আত্মত্যাগ জাতির স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১৯ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

২০ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১ দিন আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom