মিরাজের ঘূর্ণিতে ৩ উইকেট, গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়া অস্ট্রেলিয়া চতুর্থ দিনের প্রথম সেশনে ঘুরে দাঁড়িয়েছে। ক্যামেরন গ্রিনের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের লিড পেরিয়ে ১৫ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।
রোববার (১৬ আগস্ট) ৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। দিনের শুরুতেই বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে চাপে পড়ে স্বাগতিকরা। ৭২ বলে ৩০ রান করা অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেওয়ার পর পরপর বিউ ওয়েবস্টার ও অধিনায়ক প্যাট কামিন্সকেও সাজঘরে ফেরান মিরাজ।
ওয়েবস্টার ২১ বলে ৫ এবং কামিন্স ৩২ বলে ৮ রান করে মিরাজের শিকার হন। এতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে আবারও ইনিংস ব্যবধানে হারের আশঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া।
তবে এক প্রান্ত আগলে রেখে দলের বিপর্যয় সামাল দেন ক্যামেরন গ্রিন। দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি পূর্ণ করে তিনি দলকে এগিয়ে নেন। অন্য প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও গ্রিনের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার রান বাড়তে থাকে।
শেষ দিকে মিচেল স্টার্কও গ্রিনকে কার্যকর সঙ্গ দেন। দুজনের ব্যাটে বাংলাদেশের লিড পেরিয়ে ম্যাচে প্রথমবারের মতো লিড নেয় অস্ট্রেলিয়া।
লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় ৮৪ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান করেছে অস্ট্রেলিয়া। ফলে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ১৫ রানে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মেহেদী হাসান মিরাজই সবচেয়ে সফল বোলার, যিনি গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ওপর চাপ তৈরি করেছেন।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
