রাজনীতি

মির্জাগঞ্জে দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহতের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


মির্জাগঞ্জে দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহতের অভিযোগ, অভিযুক্ত বিএনপি নেতা

ছবি: সংগৃহীত


পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই নারীসহ একই পরিবারের চারজনকে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামে ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত মজিবুর রহমান উপজেলা বিএনপির সহসভাপতি এবং কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

আহতরা হলেন-সমীর চন্দ্র হালদার (৫২), তার স্ত্রী সবিতা রানী (৪২), মেয়ে ঝিলিক রানী (২২) এবং ঝিলিকের চার বছর বয়সী ছেলে পিয়াস।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সোমবার সবিতা রানী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সমীর চন্দ্র হালদার ও তার ভাই শংকর হালদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে একটি গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় অভিযুক্ত মজিবুর রহমান ও তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

অভিযোগে বলা হয়, বিরোধ মীমাংসা না করে তারা শংকর হালদারের পক্ষ নিয়ে সমীর চন্দ্র হালদার, তার স্ত্রী ও মেয়েকে গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় ঝিলিকের শিশু সন্তান পিয়াস মায়ের কাছে এলে তাকেও চড়থাপ্পড় করা হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সমীরের মেয়ে ঝিলিক রানী বলেন, বসতঘরের সামনে থাকা একটি গাছ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ডাল কাটতে গেলে তার চাচার পক্ষ নিয়ে এসে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালান।

তবে অভিযোগ অস্বীকার করে মজিবুর রহমান বলেন, “দুই পক্ষের বিরোধ মীমাংসার জন্য আমাকে ডাকা হয়েছিল। সেখানে গিয়ে দেখি উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। এতে দুই পক্ষেরই লোকজন আহত হয়েছেন। আমি বা আমার সহযোগীরা কাউকে মারধর করিনি।”

এ বিষয়ে ওসি মো. আব্দুস সালাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৬ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৯ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২২ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom