মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও মো. রাব্বি (২০)কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অর্থের বিনিময়ে পেশাদার ক্যাডার বা ভাড়াটে হিসেবে ভাঙচুরে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। তবে তাদের বক্তব্য ও পুলিশের দাবি তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপির নির্বাহী পরিচালক শাহ আলী থানায় মামলা করেছেন। মামলায় নাম উল্লেখ করে দুই শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মধ্যরাতে ভাঙচুর-লুটপাট
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মধ্যরাতে সশস্ত্র ও মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা চালায়। নিরাপত্তাকর্মীদের জিম্মি করে তারা আলমারি ও লকার ভেঙে চিকিৎসা সরঞ্জাম, জরুরি ওষুধ, সরকারি টিকাদান কর্মসূচির সামগ্রী ও নগদ অর্থ লুট করে বলে অভিযোগ রয়েছে।
লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রের একটি পাকা ও তিনটি আধা-পাকা ভবন ভেঙে ফেলা হয়। সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়।
মালিকানা নিয়ে বিরোধ আদালতে নিষ্পত্তির কথা স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যকেন্দ্রটির মালিকানা নিয়ে বিরোধের বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার রাজধানীর মহাখালীর কড়াইল বস্তির টিঅ্যান্ডটি খেলার মাঠে ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মালিকানা নিয়ে কোনো সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে ফেলা অনাকাঙ্ক্ষিত। মালিকানা নিয়ে বিরোধ থাকলে আদালতই তা নির্ধারণ করবে বলেও জানান তিনি।
নাহিদ ইসলামের অভিযোগ
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গুরতার একটি উদাহরণ। রাতভর ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভাঙচুর ও দখলদারির পেছনে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবং মহানগর উত্তর বিএনপির এক প্রভাবশালী নেতার ইন্ধন রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ফেরদৌসী আহমেদ। তিনি বলেছেন, ভাঙচুরের ঘটনায় তার নাম জড়িয়ে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। একজন সংসদ সদস্য হিসেবে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
জামায়াতের বিক্ষোভ
স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার মিরপুর শাহ আলী মাজার গেট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মিরপুর জোন।
ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি স্বাস্থ্যকেন্দ্রটি রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং এর পেছনে কারা রয়েছে, তা তদন্তের দাবি জানান।
দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম
১৯৭৪ সালে তৎকালীন সুইডিশ রাড্ডা বার্নেনের উদ্যোগে মিরপুরের সুবিধাবঞ্চিত মানুষের মাতৃ ও শিশুসেবার জন্য রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের কার্যক্রম শুরু হয়। পরে বাংলাদেশে স্থানীয় ট্রাস্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
কেন্দ্রটি প্রজনন স্বাস্থ্য, গর্ভকালীন ও প্রসবোত্তর সেবা, পরিবার পরিকল্পনা, শিশুদের টিকাদান, শিশুস্বাস্থ্য ও বিভিন্ন পরীক্ষার সুবিধাসহ নানা ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল। সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের ফ্যাসিলিটি রেজিস্ট্রিতেও প্রতিষ্ঠানটির নাম তালিকাভুক্ত রয়েছে।
ভাঙচুরের পর কেন্দ্রটির স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চিকিৎসাসেবা ও টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
১০ মিনিট আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
