মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপি এমপি বীথিকাকে আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মিথ্যা অভিযোগ ও মানহানির প্রতিবাদ জানিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনকে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে আসিফ মাহমুদের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং রাজনৈতিক স্বার্থে একটি মহল আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত দুই বছর ধরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও বিভিন্ন ধরনের ভিত্তিহীন অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগের পক্ষেই সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কয়েকদিন আগে এক জনসভায় বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি বীথিকা বিনতে হোসাইন অভিযোগ করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য হওয়ার জন্য তার কাছে তিন কোটি টাকা দাবি করেছেন আসিফ মাহমুদ। অভিযোগটি প্রকাশ্যে আসার পর আসিফ মাহমুদের পক্ষ থেকে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করে অভিযোগের পক্ষে প্রমাণ বা নির্দিষ্ট তথ্য চাওয়া হয়।
তবে বীথিকা বিনতে হোসাইন অভিযোগের পক্ষে কোনো তথ্য-প্রমাণ দিতে পারেননি বলে দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বরং তিনি একপর্যায়ে জানান, ‘আমাকে তো এমনটাই বলা হয়েছে’ এবং পরে তথ্য দেওয়ার আশ্বাস দিলেও আর যোগাযোগ করেননি।
এ পরিস্থিতিতে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানানো হয়। নোটিশে আগামী সাত দিনের মধ্যে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপন অথবা বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মানহানির মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের অপপ্রচার শুধু ব্যক্তি আসিফ মাহমুদের বিরুদ্ধে নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব, চেতনা ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার একটি পরিকল্পিত প্রচেষ্টার অংশ। ভবিষ্যতে মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও চরিত্রহননের প্রতিটি ঘটনার জবাব আইনি প্রক্রিয়ার মাধ্যমেই দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ছাত্রলীগকে হামলার নির্দেশের কল রেকর্ড ট্রাইব্যুনালে দাখিল
জুলাই বিপ্লব চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি ফোনালাপের অডিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দাখিল করেছে প্রসিকিউশন। কল রেকর্ডে ছাত্রলীগের তৎকালীন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানের সঙ্গে কাদেরের কথোপকথন উঠে এসেছে বলে...
৯ ঘন্টা আগে
জুলাই হত্যা মামলার বিচার শেষের সময়সীমা জানালেন চিফ প্রসিকিউটর
আগামী এক বছরের মধ্যেই জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাগুলোর বিচারকাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমনটাই জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলির সঙ্গে সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে চলছে। স্বচ্ছতা,...
২ দিন আগে
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে আজ যুক্তিতর্ক শুরু
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আজ মঙ্গলবার (৪ আগস্ট) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে।আদালত সূত্রে জানা...
২ দিন আগে
সংসদে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তে অগ্রাধিকার দেবে দুদক: নতুন সচিব
জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামার ঘোষণা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান। একই সঙ্গে দুদকের ভাবমূর্তি পুনরুদ্ধার, কার্যক্রমে স্বচ্ছতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সংস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।রোববার...
৪ দিন আগে
