আন্তর্জাতিক

মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে নেপালের চিকিৎসক সন্দুক রুইত বললেন, ‘রোগীদের ছেড়ে যাব না’

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


মন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে নেপালের চিকিৎসক সন্দুক রুইত বললেন, ‘রোগীদের ছেড়ে যাব না’

নেপালের অন্তর্র্বতী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সম্প্রতি তিলগঙ্গা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনে যান এবং সেখানে চিকিৎসক সন্দুক রুইতের সঙ্গে দেখা করেন। এই সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা চলছে।

নেপালি সংবাদমাধ্যম সেতোপতি-এর একটি প্রতিবেদন অনুযায়ী, তিলগঙ্গা ইনস্টিটিউটের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকরা প্রধানমন্ত্রী কার্কিকে তার এবং ডা. রুইতের মধ্যে হওয়া আলোচনার বিষয়ে জিজ্ঞাসা করেন। প্রধানমন্ত্রী যদিও আলোচনার বিস্তারিত প্রকাশ করেননি, তবে অনেকের ধারণা, তিনি ডা. রুইতকে মন্ত্রিত্বের প্রস্তাব দিতেই গিয়েছিলেন।

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী কার্কি তার মন্ত্রিসভায় বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করছেন। এই প্রেক্ষাপটে, তার সঙ্গে ডা. রুইতের সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করে। প্রধানমন্ত্রী সুশীলা কার্কির কাছ থেকে সরাসরি উত্তর না পেয়ে সাংবাদিকরা ডা. রুইতের কাছে একই প্রশ্ন করেন।

মন্ত্রী পদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে ডা. রুইত বলেন, “আমার এখানে (চক্ষু হাসপাতালে) এত কাজ পড়ে আছে। আমি কীভাবে রোগীদের ছেড়ে যেতে পারি?”

সেতোপতি জানিয়েছে, প্রধানমন্ত্রী কার্কি যখন তার মন্ত্রিসভা সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তিনি ডা. রুইতের সঙ্গে দেখা করেন। বর্তমানে চার সদস্যের মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং সরকার মোট ১১ সদস্যের মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা করছে।


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

৯ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

১২ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

১ দিন আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom