মঞ্চে একসঙ্গে গান গাইলেন শাকিব খান ও আহমেদ হাসান সানি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রকস্টার’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। তবে ছবির গানগুলোতে তার কণ্ঠ শোনা যায়নি। পর্দার ‘রকস্টার’-এর নেপথ্যের কণ্ঠ হিসেবে ছিলেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। এবার সেই অপূর্ণতা কিছুটা ঘুচল, যখন এক মঞ্চে দাঁড়িয়ে একই গান গাইলেন শাকিব ও সানি।
বৃহস্পতিবার রাতে ‘রকস্টার’ ছবির প্রযোজকের আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুজনই। অনুষ্ঠানে নিজের গাওয়া ছবির বিভিন্ন গান পরিবেশন করছিলেন সানি। একপর্যায়ে তিনি মঞ্চে আমন্ত্রণ জানান শাকিব খানকে। এরপর দুজনে একসঙ্গে পরিবেশন করেন ছবির অপ্রকাশিত গান ‘আমি’।
ঘটনাটি নিয়ে সানি বলেন, “‘আমি’ গানটি আমার সবচেয়ে প্রিয়। গানটি গাওয়ার সময় মনে হলো শাকিব ভাইকেও মঞ্চে ডাকি। তিনি এসে আমার সঙ্গে যোগ দিলেন। কাঁধে হাত রেখে গানটি উপভোগ করছিলেন, আবার গলাও মিলিয়েছেন। মুহূর্তটি সত্যিই দারুণ ছিল।”
দুজনের কণ্ঠে ‘আমাকে নিয়ে যাও তোমার সাথে, আমার হাতটা রাখো তোমার হাতে’-গানের এই অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। ভক্ত-অনুরাগীরাও ভিডিওটি শেয়ার করে প্রশংসা করছেন।
শাকিব খানের গায়কী সম্পর্কে জানতে চাইলে সানি বলেন, “তিনি হৃদয় দিয়ে গেয়েছেন। গানটিতে মন থেকে অংশ নিয়েছেন, সেটাই সবচেয়ে বড় বিষয়। তিনি আমার কাজেরও অনেক প্রশংসা করেছেন। বলেছেন, ‘এই ছবিতে তুমি যতগুলো ভালো গান করেছ, একসঙ্গে এত ভালো গান বাংলা ছবিতে অনেকদিন আসেনি।’”
‘আমি’ গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন সানি নিজেই। যদিও গানটি এখনও আনুষ্ঠানিকভাবে ইউটিউবে প্রকাশিত হয়নি, তবে শিগগিরই এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে ‘রকস্টার’ ছবির সব গান নিয়ে একটি জুকবক্সও মুক্তি পাবে।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৬ দিন আগে
