আন্তর্জাতিক

মসজিদ রক্ষায় সাহসিকতা, পুরস্কার হিসেবে বাবা-মাকে নিয়ে ওমরাহ

আন্তর্জাতিক ডেস্ক

১ মাস আগে


মসজিদ রক্ষায় সাহসিকতা, পুরস্কার হিসেবে বাবা-মাকে নিয়ে ওমরাহ

ছবি: সংগৃহীত


নেপালে একটি মসজিদ রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক প্রতিবন্ধী মুসলিম ব্যক্তি বাবা-মাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। সৌদি দাতা ও আয়োজকদের পৃষ্ঠপোষকতায় মক্কায় গিয়ে ওমরাহ পালন করেছেন নেপালি শেখ রহেমুল্লাহ।

ঘটনাটি চলতি বছরের জানুয়ারির শেষ দিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক পায়ে ভর দিয়ে ক্রাচ ও লাঠির সাহায্যে একদল উচ্ছৃঙ্খল লোকের সামনে দাঁড়িয়ে মসজিদ রক্ষার চেষ্টা করছেন রহেমুল্লাহ। নেপালের রওতাহাট জেলার একটি মসজিদে হামলা ঠেকাতে তার এই সাহসিকতার দৃশ্য বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সৌদি আরবের কয়েকজন অ্যাক্টিভিস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমকর্মী ওই ব্যক্তিকে খুঁজে বের করার উদ্যোগ নেন। পরে তারা রামপুরের বাসিন্দা ৩২ বছর বয়সী রহেমুল্লাহর সন্ধান পান।

গত ৫ আগস্ট সৌদি দাতা ও আয়োজকদের সহযোগিতায় বাবা-মাকে নিয়ে সৌদি আরবে পৌঁছান রহেমুল্লাহ। মক্কায় অবস্থানকালে সৌদি নাগরিক ও স্থানীয় বাসিন্দারা তাকে উপহার এবং আন্তরিক আতিথেয়তায় স্বাগত জানান।

শুধু ওমরাহ পালনের সুযোগই নয়, রহেমুল্লাহর হারানো পায়ের জন্য কৃত্রিম অঙ্গ দেওয়ার দায়িত্বও নিয়েছে বাদার অ্যাসোসিয়েশন। ফলে সৌদি সফর তার জীবনে নতুন সম্ভাবনারও দ্বার খুলে দিয়েছে।

ভারতের কেরালার তরুণ মুসলিম কনটেন্ট নির্মাতা মোহাম্মদ রাফি সৌদি আরবে রহেমুল্লাহ ও তার পরিবারের সঙ্গে দেখা করেন এবং সফরকালে তাদের সঙ্গ দেন। তিনি জানান, কয়েকজন সৌদি নাগরিকের সহযোগিতায় রহেমুল্লাহ ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন।

রাফির ভাষ্য, মক্কা ও মদিনায় রহেমুল্লাহ ও তার পরিবার যে ভালোবাসা ও আতিথেয়তা পেয়েছেন, তাতে তারা অত্যন্ত আনন্দিত। রহেমুল্লাহর ওমরাহ পালনের আনন্দ ছিল বর্ণনাতীত বলেও জানান তিনি।

রাফি বলেন, রহেমুল্লাহর পুরো ঘটনাটি ধৈর্য, দৃঢ়তা ও ঈমানের এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে।

গত ১৪ আগস্ট রহেমুল্লাহ ও তার পরিবার সৌদি আরব থেকে নেপালের উদ্দেশে রওনা হন। সঙ্গে নিয়ে যান পবিত্র মক্কা-মদিনার স্মৃতি এবং সৌদি দাতা ও এই সফরের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।

সূত্র: আরব নিউজ


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১৭ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১৮ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১৮ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom