মসজিদের মুয়াজ্জিনের কক্ষে যুবকের মরদেহ, ঝুলন্ত দড়ি ঘিরে রহস্যমসজিদের মুয়াজ্জিনের কক্ষে যুবকের মরদেহ, ঝুলন্ত দড়ি ঘিরে রহস্য
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর দুমকি উপজেলায় একটি মসজিদের মুয়াজ্জিনের থাকার কক্ষ থেকে মো. সায়েম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্ষের সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় দড়ি পাওয়ায় তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) মাগরিবের নামাজের পর উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর পাঙ্গাশিয়া গ্রামের হাওলাদার বাড়ির বাইতুল মামুর জামে মসজিদ থেকে সায়েমের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের জামুরা গ্রামের প্রয়াত জব্বার মৃধার ছেলে। তিনি প্রায় দুই বছর ধরে ওই মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজ শেষে হাওলাদার বাড়ির মো. ইউসুফ হাওলাদার মসজিদের মুয়াজ্জিনের থাকার কক্ষে যান। সেখানে প্রবেশ করে তিনি সায়েমকে পড়ে থাকা অবস্থায় দেখতে পান। এ সময় কক্ষের সিলিংয়ের সঙ্গে একটি দড়ি ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি।
পরে বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা সায়েমকে উদ্ধার করে মসজিদের বারান্দায় নিয়ে যান। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মো. ইউসুফ হাওলাদার বলেন, ‘আমি কক্ষে প্রবেশ করে দেখি মুয়াজ্জিন সাহেব পড়ে আছেন। এরপর আশপাশের লোকজনকে ডাকি। পরে তাকে বারান্দায় নামিয়ে আনা হয়। তখন দেখি তিনি আর বেঁচে নেই।’
কক্ষের সিলিংয়ে ঝুলন্ত দড়ি পাওয়ায় স্থানীয়দের কেউ কেউ সায়েম আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন। তবে নিহতের স্বজনরা এ ধারণা মানতে নারাজ। তাদের দাবি, সায়েমের মৃত্যু স্বাভাবিক নয়। এর পেছনে রহস্য থাকতে পারে।
এ কারণে সায়েম আত্মহত্যা করেছেন, নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—তা নিয়ে এলাকায় ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা আওয়ামী লীগ নেতা ছিনতাইয়ের অভিযোগ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে গ্রেপ্তার করতে গিয়ে পরিবারের সদস্যদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় আবু ছিদ্দিককে মব সৃষ্টি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। বুধবার (৩০...
১ দিন আগে
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযানে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনা ও সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান
১ দিন আগে
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে অস্বাভাবিক এ বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলে ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট...
১ দিন আগে
মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে ভাঙচুর, ৩ ময়লার গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। একটি ভেকু ও পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। মিরপুর মডেল থানার
১ দিন আগে
