আন্তর্জাতিক

মস্কোর পূর্বে সামরিক বিমান বিধ্বস্ত: সব ক্রু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

৯ মাস আগে


মস্কোর পূর্বে সামরিক বিমান বিধ্বস্ত: সব ক্রু নিহত

রাশিয়ার আইভানোভো অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে সব ক্রু সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানায়, মেরামত–পরবর্তী পরীক্ষামূলক উড্ডয়ন করা এএন–২২ মডেলের বিমানটি আইভানোভো এলাকার ইভানকোভো গ্রামের কাছে দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটিতে কতজন ছিলেন তা বিস্তারিত জানানো হয়নি। তবে রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস এর আগে জানিয়েছিল, বিমানে সাতজন ক্রু ছিলেন।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয় এবং একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কোমারসান্ত দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসা এ উড়োজাহাজটি দীর্ঘদিন ধরেই বয়সজনিত সমস্যা মোকাবিলা করছিল বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিবেদনে সূত্রের নাম উল্লেখ করা হয়নি।

আইভানোভো অঞ্চল মস্কো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এ দুর্ঘটনার সঙ্গে ইউক্রেন যুদ্ধ বা কিয়েভের কোনো সম্পৃক্ততা রয়েছে—এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ইউক্রেনে রাশিয়ার প্রায় চার বছরের যুদ্ধকালীন সময়ে সামরিক পরিবহণ এবং সরঞ্জাম–সম্পর্কিত দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সামরিক কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় এসব দুর্ঘটনাও বাড়ছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১৪ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom