মতিঝিলে যুবককে খুন করে লাশ সাত টুকরো: আসামির স্বীকারোক্তি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মতিঝিলে মোহাম্মদ ওবায়দুল্লাহকে খুনের পর সাত টুকরো করার ঘটনায় তাঁর রুমমেট শাহীন আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চলাকালে শাহীন জবানবন্দি দিতে চান। পরে তাঁকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শাহরিন হোসেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামির জবানবন্দি রেকর্ড করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে মতিঝিলের কবি জসীম উদ্দীন রোডের একটি বাসায় ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যার পর লাশ সাত টুকরো করা হয়। নয়াপল্টন, গুলিস্তান, কমলাপুর ও আমিনবাজার সালেহপুর সেতুর নিচে শরীরের বিভিন্ন অঙ্গ ফেলে আসেন শাহীন। ২৮ ও ২৯ ফেব্রুয়ারি বিভিন্ন জায়গা থেকে যুবকের খণ্ডিত অংশ পাওয়া যায়। এরপর হোটেল কর্মচারী শাহীনকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মতিঝিল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে ২ মার্চ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহরিন হোসেন সমকালকে বলেন, হত্যার ঘটনায় আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার আদালত জবানবন্দি রেকর্ড করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ওবায়দুল্লাহ একটি হোমিও ক্লিনিকে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর এলাকায়। আসামির বাড়ি হবিগঞ্জে। দুজনই মতিঝিল কবি জসীম উদ্দীন রোডের একটি বাড়ির ছয় তলায় থাকতেন। ক্ষোভ থেকে ওবায়দুল্লাহকে চাপাতি দিয়ে হত্যার পর লাশ সাত টুকরো করেন তিনি।
আপসের পরও গাজী নজরুলের জামিন হয়নি, জামিন পেলেন প্রথম স্ত্রী
মরিয়ম খাতুনের পরিবারের সঙ্গে আপসের পরও আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পেয়েছেন।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ আসামিদের পক্ষে হলফনামা দেন। সেখানে গাজী নজরুল ইসলাম ও...
১৩ ঘন্টা আগে
মরিয়মের আত্মহত্যার মামলা আপস, গাজী নজরুলের জামিনে আপত্তি নেই
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় আপস করেছেন বাদী মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহ। আপসনামায় কারাগারে থাকা দুই আসামির জামিনে তাঁর কোনো আপত্তি নেই বলে জানানো হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর...
১৬ ঘন্টা আগে
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
২ দিন আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
২ দিন আগে
