আন্তর্জাতিক

মুক্তি পেয়েই আবার যন্তর মন্তরে ফিরলেন আন্দোলনকারীরা, থামছে না শিক্ষার্থীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

২ মাস আগে


মুক্তি পেয়েই আবার যন্তর মন্তরে ফিরলেন আন্দোলনকারীরা, থামছে না শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত


ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে আটক হওয়া বিক্ষোভকারীরা মুক্তি পেয়েই আবার আন্দোলনস্থলে ফিরে এসেছেন। পুলিশের লাঠিচার্জ ও আটকের ঘটনার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে অনেকেই থানা থেকে ছাড়া পেয়ে সরাসরি বিক্ষোভে যোগ দেন।

বুধবার (২২ জুলাই) ইন্ডিয়ান এক্সপ্রেস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কৃষ্ণা, যিনি ভবিষ্যতে অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখেন, সোমবার যন্তর মন্তর থেকে আটক হয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় নেওয়া হন। তার অভিযোগ, আটকের সময় কয়েকজন নারী পুলিশ সদস্য তার চুল ধরে টানাহেঁচড়া করেন।

কৃষ্ণা বলেন, “আমি আগে ভাবতাম পুলিশ মানুষকে সুরক্ষা দেয়। কিন্তু সোমবার তারা আমার চুল ধরে টেনেছে এবং জেলে পাঠানোর হুমকি দিয়েছে।”

একই ঘটনায় আটক হন ২১ বছর বয়সী সমীর দোরওয়াল। দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিংয়ের এই শিক্ষার্থী তলস্তয় রোড থেকে আটক হয়ে মন্দির মার্গ থানায় রাত কাটান। মুক্তি পাওয়ার পর তিনি আবার যন্তর মন্তরে ফিরে আসেন।

সমীর জানান, তিনি পরিবারের সদস্যদের আটকের বিষয়টি জানাননি। তবে শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি তাকে আন্দোলন চালিয়ে যেতে আরও দৃঢ়প্রতিজ্ঞ করেছে। পাঁচ হাজার রুপির বন্ডে জামিনে মুক্তি পাওয়া সমীরকে আগামী আগস্টে আদালতে হাজির হতে হবে।

আইপি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২২ বছর বয়সী শিক্ষার্থী সিদ্ধার্থও আটক হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, পুলিশ তাকে আটক করার সময় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে থানায় নেওয়ার পর পুলিশ তাদের সঙ্গে তুলনামূলক ভালো আচরণ করেছে। তিন দিন ধরে যন্তর মন্তরে অবস্থান করা সিদ্ধার্থ বলেন, এ ঘটনা তার আন্দোলনের সংকল্প আরও দৃঢ় করেছে।

আলিগড় থেকে আসা ৩৮ বছর বয়সী সীমা যাদব এবং তার ১৬ বছর বয়সী মেয়ে কৃষ্ণাও সোমবার পুলিশের হাতে আটক হন। সীমার অভিযোগ, অন্তত ২০ জন পুলিশ সদস্য তাদের জোর করে আলাদা করে দেন এবং তাকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

দিল্লিতে কোনো স্বজন না থাকায় মা-মেয়ে কয়েক দিন গুরুদ্বারা বাংলা সাহিবে অবস্থান করেন। পরে তারা আবার যন্তর মন্তরে ফিরে এসে আন্দোলনের নেতৃত্বের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় যন্তর মন্তরে আনন্দধ্বনি ছড়িয়ে পড়ে, যখন ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা ঘোষণা করেন যে সোমবার আটক হওয়া সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে আন্দোলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে। বিক্ষোভকারীরা প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত, শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১ ঘন্টা আগে


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

৮ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১৩ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom