মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত নোরা ফাতেহি, কনকাশনে ভুগছেন
বিনোদন ডেস্ক
মুম্বাইয়ে জনপ্রিয় আমেরিকান ডিজে ডেভিড গুয়েটার কনসার্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। দুর্ঘটনায় তাঁর মাথায় কনকাশন (মস্তিষ্কে আঘাত) হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (২০ ডিসেম্বর) রাতে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার উদ্দেশ্যে নোরা ফাতেহি ডেভিড গুয়েটার সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় তাঁদের গাড়িকে ধাক্কা দেয় আরেকটি গাড়ি। দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক মদ্যপ ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই নোরাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকেরা জানান, তাঁর শরীরে কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা গুরুতর আঘাত পাওয়া যায়নি। তবে মাথায় আঘাতের কারণে কনকাশনে ভুগছেন তিনি।
চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিলেও পেশাদার দায়িত্ববোধ থেকে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্ত নেন নোরা। কনসার্টে তিনি ডেভিড গুয়েটার সঙ্গে মঞ্চে ওঠেন এবং তাঁদের আসন্ন আন্তর্জাতিক সিঙ্গেলের একটি ঝলকও উপস্থাপন করেন।
জানা গেছে, দুর্ঘটনার ধাক্কা সামলেও মাথার ব্যথা নিয়েই নোরা ফের গাড়িতে ওঠেন এবং নির্ধারিত গন্তব্যে পৌঁছে অনুষ্ঠানে অংশ নেন। আহত অবস্থাতেও তাঁর এই দৃঢ় মনোবল ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন ভক্তরা।
উল্লেখ্য, মরক্কান বংশোদ্ভূত এই বলিউড তারকা সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় লেট নাইট শো ‘দ্য জিমি ফ্যালন শো’-তে অভিষেক করেন। সেখানে তিনি জ্যামাইকান গায়িকা শেনসিয়ার সঙ্গে ‘হোয়াট ডু আই নো? জাস্ট অ্যা গার্ল’ গানে পারফর্ম করেন।
মিউজিকের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় কাটছে নোরা ফাতেহির। দক্ষিণী সিনেমা ‘কাঞ্চনা ৪’ ও ‘কেডি: দ্য ডেভিল’-এ কাজ করছেন তিনি। এ ছাড়া চলতি বছরে তাঁর মুক্তিপ্রাপ্ত ও আসন্ন প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘বি হ্যাপি’, ‘উফ ইয়ে সিয়াপা’ এবং ইশান খাট্টারের বিপরীতে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’।
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...
১ দিন আগে
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।
২ দিন আগে
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৬ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৭ দিন আগে
