মুরগি, আলু ও চালের বাজারে নতুন করে উত্তাপ, ক্ষুব্ধ ক্রেতারা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
কয়েক দিনের ব্যবধানে রাজধানীর খুচরা বাজারে ব্রয়লার ও সোনালি মুরগিসহ আলু, বেগুন এবং কাঁচা মরিচের দাম নতুন করে বৃদ্ধি পেয়েছে। একই সাথে ঊর্ধ্বমুখী চালের বাজারও। ব্যবসায়ীরা বলছেন, তীব্র গরম ও লোডশেডিংয়ের কারণে খামারে মুরগির সরবরাহ সংকট এবং সাম্প্রতিক বৃষ্টির কারণে সবজি বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁও তালতলা বাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে মূল্যের এই ঊর্ধ্বগতির চিত্র দেখা গেছে।
কেজিতে ২০ টাকা বাড়ল ব্রয়লার ও সোনালির দাম
চলতি সপ্তাহের শুরুতে রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও মাত্র তিন-চার দিনের ব্যবধানে তা কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৯০ থেকে ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
একইভাবে কেজিতে ২০ টাকা বেড়েছে সোনালি মুরগির দামও। গত সপ্তাহে ধরনভেদে ২৮০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হওয়া সোনালি মুরগি গতকাল বিক্রি হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজিতে।
কারওয়ান বাজারের মুরগি বিক্রেতা সোহেল আহমেদ জানান:
"দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরমে এবং ঠিকমতো বিদ্যুৎ না থাকায় অনেক খামারি নতুন করে বাচ্চা তোলেননি। আবার অনেকে লোকসান এড়াতে মুরগি পুরোপুরি বড় হওয়ার আগেই বিক্রি করে দিয়েছেন। খামার ও পাইকারি পর্যায়ে এই সরবরাহ সংকটের কারণেই খুচরায় দাম বেড়েছে।"
আলুর দাম বাড়ল ২২ শতাংশ, চড়া রসুন ও চাল
বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য আলুর দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। মাত্র এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে প্রায় ২২ শতাংশ। মাসখানেক আগে যে আলু ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হতো, তা এখন বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়।
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, গত এক মাসে দেশি রসুনের দাম ১৫ শতাংশ বেড়ে এখন প্রতি কেজি ৯০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৬০ থেকে ১৪০ টাকা।
পাশাপাশি চালের বাজারেও দেখা গেছে মিশ্র প্রভাব। টিসিবির তথ্য অনুযায়ী:
সরু চাল (নাজিরশাইল ও মিনিকেট): কেজিতে ২ টাকা বেড়ে ৭২ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে।
মাঝারি চাল (পাইজাম ও ব্রি-২৮): কেজিতে বেড়েছে ২-৩ টাকা।
মোটা চাল: কেজিতে বেড়েছে ১-২ টাকা।
সুগন্ধি চাল (চিনিগুঁড়া/পোলাও): সবচেয়ে বেশি বেড়েছে পোলাওয়ের চালের দাম। এক মাসে কেজিতে ১৫ টাকা বেড়ে বর্তমানে খোলা পোলাওয়ের চাল ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।
বৃষ্টিতে চড়েছে সবজির বাজার
সপ্তাহের ব্যবধানে বাজারে কাঁচা মরিচ ও বেগুনের দামও ঊর্ধ্বমুখী। গতকাল বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ থেকে ১৬০ টাকা এবং বেগুন ৭০ থেকে ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অথচ গত সপ্তাহেও এই দুটি পণ্যের দাম কেজিতে ২০ টাকা কম ছিল।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের সবজি বিক্রেতা আব্বাস আকন্দ বলেন, "চলতি সপ্তাহে কয়েক দিনের বৃষ্টির কারণে পাইকারি বাজারে মরিচ ও বেগুনের সরবরাহ কম ছিল। সরবরাহ আবার স্বাভাবিক হলে দাম কমে আসবে।"
এদিকে সাধারণ ক্রেতারা বলছেন, একের পর এক অজুহাতে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের পক্ষে প্রতিদিনের খাদ্য তালিকা সচ্ছল রাখা কঠিন হয়ে পড়ছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন তারা।
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...
১৯ ঘন্টা আগে
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...
৪ দিন আগে
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল
৫ দিন আগে
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী
৬ দিন আগে
