ময়মনসিংহে জামায়াতের ভিন্ন ধর্মাবলম্বী শাখার সভা
অনলাইন ডেস্ক
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভিন্ন ধর্মাবলম্বী (সনাতন ধর্ম) শাখার উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নগরীর ছোটবাজার এলাকায় এই সভা আয়োজিত হয়।
জেলা জামায়াতে ইসলামীর ভিন্ন ধর্মাবলম্বী শাখার আহ্বায়ক কমিটির সভাপতি এডভোকেট দেবব্রত নাগ (ভুলু) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, জামায়াতে ইসলামী শুধুমাত্র মুসলমানদের রাজনৈতিক দল নয়, এটি একটি কল্যাণমুখী সংগঠন যা সব ধর্ম ও বর্ণের মানুষের শান্তি, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে কাজ করে। তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতিকে দেশের ঐতিহ্য হিসেবে উল্লেখ করে বলেন, এই ঐতিহ্য রক্ষা ও শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে মুসলিম, হিন্দু, বৌদ্ধসহ সব ধর্মের মানুষ যেন পরস্পর ভাই-ভাই হিসেবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, তা নিশ্চিত করা হবে।
কামরুল আহসান এমরুল অভিযোগ করে বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। জামায়াতে ইসলামী এই ধরনের অপচেষ্টা প্রতিহত করবে। তিনি ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, ইসলাম ন্যায়, সত্য ও মর্যাদার ধর্ম। এর আদর্শ অনুসরণ করে সমাজে প্রকৃত ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট দেবব্রত নাগ (ভুলু) বলেন, জামায়াতে ইসলামীর ভিন্ন ধর্মাবলম্বী শাখা সবসময় হিন্দু-মুসলিম ঐক্যের জন্য কাজ করে যাচ্ছে। তিনি বলেন, জাতি-ধর্ম নির্বিশেষে আমরা সবাই একই সমাজের অংশ এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশের উন্নতি সম্ভব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের ভিন্ন ধর্মাবলম্বী শাখার সেক্রেটারি উত্তম ভট্টাচার্য এবং সদর শাখার সেক্রেটারি শোকন বিশ্বাস। সভায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঢাকা কলেজে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করলেন যুবদল নেতা নয়ন
ঢাকা কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা কলেজের সামনে নিউমার্কেট পুলিশ বক্সের সামনে অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।রবিউল ইসলাম নয়ন বলেন, “রাজাকার-আলবদরদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ...
১ ঘন্টা আগে
‘কমিশনার হওয়ারও যোগ্যতা ছিল না, এখন উপদেষ্টা’—আন্দালিব রহমান পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, যাদের কমিশনার বা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না, তারা জুলাই আন্দোলনকে পুঁজি করে উপদেষ্টা হয়েছেন। জুলাই ছাড়া তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীতে বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক
১ ঘন্টা আগে
জবি-ঢাকা কলেজের পর আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অধ্যক্ষ
রাজধানীতে একদিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পর এবার সরকারি আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসেও ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসার সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর...
১ ঘন্টা আগে
ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা
মঙ্গলবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছাবাণীতে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের জাতীয় জীবনের ইতিহাসে একটি গৌরবময় ও অবিস্মরণীয় দিন। এদিন শিক্ষক-শিক্ষার্থী, তরুণ-তরুণী, অভিভাবক, শিশু-বৃদ্ধ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেন।তিনি বলেন, ছাত্রদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন একপর্যায়ে স্বৈরশাসনের...
২ ঘন্টা আগে
