জেলার খবর

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে গোলাম পরওয়ারের শোক

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে গোলাম পরওয়ারের শোক

ছবি: সংগৃহীত


ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাত আরোহী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এতে তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। নিহতদের মধ্যে শিশুও রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে সড়কে যানবাহনের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তাওফিক কামনা করেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং নিহতদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

 

 


৪. পরিচ্ছন্নতার বিনিময়ে নিত্যপণ্য, মনোহরগঞ্জে নতুন উদ্যোগ
৪. পরিচ্ছন্নতার বিনিময়ে নিত্যপণ্য, মনোহরগঞ্জে নতুন উদ্যোগ

ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে কুমিল্লার মনোহরগঞ্জে বর্জ্যের বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণের ব্যতিক্রমী কর্মসূচি শুরু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের মান্দারগাঁও বাজারে ‘পরিষ্কার পরিবেশ, সুস্থ সমাজ গড়তে বর্জ্য হোক সম্পদ’ স্লোগানে এ কর্মসূচি শুরু হয়। কর্মসূচির আয়োজন করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক

৫ মিনিট আগে


ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত
ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত

ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে

১ দিন আগে


কিশোরগঞ্জে বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্ত বাড়ি
কিশোরগঞ্জে বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্ত বাড়ি

কিশোরগঞ্জের ভৈরবে একটি কাঁচা-আধাপাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি

১ দিন আগে


আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার দুই তরুণ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার দুই তরুণ

শিশু অধিকার রক্ষা, জলবায়ু, ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণদের মধ্য থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।সুদীপ্ত দেবনাথ ও মুশফিক...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom