রাজনীতি

নাহিদ ইসলামকে ‘বাংলাদেশের নেতা’ আখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


নাহিদ ইসলামকে ‘বাংলাদেশের নেতা’ আখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে “বাংলাদেশের নেতা” হিসেবে আখ্যা দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখপাত্র ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে লিখেন, “আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম।”

তার এই পোস্ট প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং আলোচনার জন্ম দেয়।

পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর হাসনাত আব্দুল্লাহ সংসদে দেওয়া নাহিদ ইসলামের একটি বক্তব্যের ভিডিও শেয়ার করেন। একই ক্যাপশন ব্যবহার করে তিনি ভিডিওটি প্রকাশ করেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও অনলাইন প্ল্যাটফর্মে নতুন করে আলোচনা শুরু হয়।

প্রকাশিত ভিডিওতে সংসদে বক্তব্য দিতে দেখা যায় নাহিদ ইসলামকে। প্রায় ৩৩ মিনিট দীর্ঘ এই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং দুই লাখের বেশি লাইক পেয়েছে বলে জানা গেছে।

এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া তৈরি হলেও বিষয়টি নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

৪ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২০ ঘন্টা আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

২১ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom