নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল জব্বার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে দলের নারায়ণগঞ্জ মহানগর আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জব্বারের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত জামায়াতের কর্মী সম্মেলনে এ ঘোষণা দেন দলের আমির ডা. শফিকুর রহমান।
ঘোষণাকালে তিনি বলেন, নারায়ণগঞ্জকে চাঁদাবাজি ও অসৎ নেতৃত্বমুক্ত, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন এবং মর্যাদাপূর্ণ নগরী হিসেবে গড়ে তুলতে জনগণকে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান।
তিনি আরও দাবি করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান অনির্বাচিত প্রশাসককে অপসারণ করে দ্রুত নির্বাচন আয়োজন করা উচিত।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বার। এতে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কামাল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাতীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমেদ, জেলা আমির মমিনুল হক সরকারসহ স্থানীয় নেতারা।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
৮ ঘন্টা আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
২৩ ঘন্টা আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
