রাজনীতি

নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

অনলাইন ডেস্ক

১০ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।

সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। তিনি দাবি করেন, ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটওয়ারী নারায়ণগঞ্জে আসার চেষ্টা করলে মহানগর বিএনপি তা প্রতিহত করবে।

বক্তব্যে তিনি এনসিপির কয়েকজন নেতারও সমালোচনা করেন এবং তাদের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এনসিপি নেতাদের বক্তব্যে তারেক রহমানের রাজনৈতিক অবস্থানে কোনো প্রভাব পড়বে না।

এর আগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের মিশনপাড়া থেকে বের হয়ে চাষাঢ়া ও ২ নম্বর রেলগেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মিশনপাড়ায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

১১ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

১২ ঘন্টা আগে


৫ আগস্ট পল্টনে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ
৫ আগস্ট পল্টনে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম নেতৃত্ব দেবেন।শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতির

১৩ ঘন্টা আগে


‘শক্তিশালী গণতন্ত্র ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত সম্ভব নয়’: নাহিদ ইসলাম
‘শক্তিশালী গণতন্ত্র ছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত সম্ভব নয়’: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, সবার অধিকার নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সংস্কারের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শক্তিশালী গণতন্ত্র, স্বাধীন বিচারব্যবস্থা এবং কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে উঠলেই সাম্প্রদায়িক সম্প্রীতি টেকসইভাবে নিশ্চিত করা সম্ভব।শনিবার (১ আগস্ট) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে জুলাই...

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom