নারায়ণগঞ্জে ফ্ল্যাটে একই পরিবারের তিনজনের মরদেহ
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক দম্পতি ও তাদের চার বছরের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন ৩৫ বছর বয়সী হাবিবুল্লাহ শিপলু, তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫), এবং তাদের চার বছর বয়সী ছেলে আফরান। হাবিবুল্লাহ শিপলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন গ্রামে। পরিবারটি বাবুরাইল বউবাজার এলাকার একটি সাততলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতো।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন ও পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখেন, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ। এরপর নিহতদের স্বজন এবং স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। পুলিশ শিপলুকে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পায়। অন্য একটি কক্ষে তার স্ত্রী মোহিনী আক্তার মীম এবং ছেলে আফরানকে বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের দুজনের মুখের ওপর বালিশ চাপা দেওয়া ছিল।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হাবিবুল্লাহ শিপলু প্রথমে তার স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরবর্তীতে নিজে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরও বলেন, নিহত শিপলু 'রমজান সমিতি' নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কাজ করতেন। করোনা মহামারির সময় সমিতিটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর সমিতির মালিক গ্রাহকদের বড় অঙ্কের টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। এই ঘটনার পর গ্রাহকরা সমিতির মালিক এবং শিপলুর বিরুদ্ধে মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ধারণা করা হচ্ছে এই মানসিক চাপ ও হতাশা থেকেই শিপলু এই ধরনের চরম পদক্ষেপ নিয়েছেন।
নিহত হাবিবুল্লাহ শিপলুর বড় ভাই অলিউল্লাহ লাভলু জানান, রোববার রাত থেকে তাদের সাথে কোনো যোগাযোগ ছিল না। সোমবার বিকেলে স্বজনরা ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ দেখতে পান এবং ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। লাভলু আরও জানান, তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাই, ভাবি ও ভাতিজার মরদেহ দেখতে পান।
স্থানীয় সূত্র মতে, বাবুরাইল বউবাজার এলাকায় দীর্ঘদিন ধরে 'রমজান সমিতি'র কার্যক্রম চলছিল এবং বহু মানুষ সেখানে টাকা জমা রাখতেন। সমিতির মালিক টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ গ্রাহকরা শিপলুর ওপর চাপ সৃষ্টি করেন। পুলিশের ধারণা, এই চাপ এবং আতঙ্ক থেকেই শিপলু আত্মহত্যা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন এবং বিস্তারিত তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান আছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বলেন, আমরা ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড— সবদিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
২২ ঘন্টা আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
২ দিন আগে
