খেলাধুলা

নারী জাগরণে অবদানের স্বীকৃতি: রোকেয়া পদক পাচ্ছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


নারী জাগরণে অবদানের স্বীকৃতি: রোকেয়া পদক পাচ্ছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা

বাংলাদেশে নারী জাগরণ ও অধিকার প্রতিষ্ঠার প্রেরণা–প্রতীক বেগম রোকেয়ার স্মরণে প্রতিবছর প্রদান করা হয় ‘বেগম রোকেয়া পদক’। নারী উন্নয়ন, অধিকার ও সমাজ পরিবর্তনে বিশেষ অবদান রাখা নারীদের সম্মাননা জানাতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এই পদক প্রদান করে থাকে। এবার ক্রীড়াঙ্গনে নারীর অগ্রযাত্রা ও সাফল্য সৃষ্টির ভূমিকার জন্য এ সম্মাননা পাচ্ছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।

রোববার (৭ ডিসেম্বর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৫ সালের রোকেয়া পদকপ্রাপ্ত চার নারীর নাম ঘোষণা করে। ঋতুপর্ণার পাশাপাশি আরও তিনজন নারী বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বেগম রোকেয়া পদক ২০২৫’-এর জন্য নির্বাচিতরা হলেন—

  • রুভানা রাকিব (নারীশিক্ষা–গবেষণা),
  • কল্পনা আক্তার (নারী অধিকার–শ্রম অধিকার),
  • নাবিলা ইদ্রিস (মানবাধিকার),
  • ঋতুপর্ণা চাকমা (নারী জাগরণ–ক্রীড়া)।

জাতীয় পুরস্কার–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি নামগুলো সুপারিশ করে এবং গত বৃহস্পতিবার সুপারিশ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়।

আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত চার নারীকে পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভাপতিত্ব করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বাংলাদেশ নারী ফুটবলের সবচেয়ে উজ্জ্বল মুখগুলোর একটি ঋতুপর্ণা চাকমা। তার জোড়া গোলে ভর করে বাংলাদেশ প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে তার গুরুত্বপূর্ণ গোলেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। মাঠে তার সাফল্য শুধু দেশের নাম উজ্জ্বল করেনি, ক্রীড়ায় নারী অংশগ্রহণকে উৎসাহিত করতেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

নারী ফুটবলে এক অনন্য সম্ভাবনাময় ক্যারিয়ারের পাশাপাশি সমাজে নারীর ক্ষমতায়ন ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবেও উঠে এসেছেন ঋতুপর্ণা। তাই নারী জাগরণ শ্রেণিতে তার রোকেয়া পদকপ্রাপ্তি ক্রীড়াঙ্গন ও দেশের নারীদের জন্য বিশেষ অনুপ্রেরণা হয়ে থাকবে।


সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের

ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের

৩ দিন আগে


লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...

৫ দিন আগে


ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা

ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে

৮ দিন আগে


স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা

লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom