নারী কর্মীদের ওপর বিএনপির হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা-১৫ আসনের পীরেরবাগে বিএনপির নেতাকর্মী কর্তৃক জামায়াতের নারী কর্মীদের হেনস্তা ও সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯ টায় মিরপুরের পীরেরবাগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসাইন। এসময় তিনি সশস্ত্র হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দেয়ার আহবান জানান।
বিক্ষোভ মিছিলে নারায়ে তাকবির, আল্লাহ আকবর; সন্ত্রাসীদের আস্তানা, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও; চাঁদাবাজদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও; সন্ত্রাসীদের আস্তানা, মিরপুরে হবে না; দখলদারদের আস্তানা, মিরপুরে হবে না; চাঁদাবাজদের আস্তানা, মিরপুরে হবে না; লীগ গেছে যেই পথে, দল যাবে সেই পথে; ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে; বোনের ওপর হামলা কেন, প্রশাসন জবাব দে ইত্যাদি স্লোগান দেন জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াতের কেন্দ্রীয় নেতা মো: মোবারক হোসাইন বলেন, গতকাল আমাদের ভাই এবং বোনদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরা কোন বিশৃঙ্খলা চায় না। এদেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সুুতরাং জামায়াত সকল প্রস্তুতি নিয়েই আগামী নির্বাচনে সন্ত্রাসীদের প্রতিবাদ করবে ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, কোন সন্ত্রাসীকে বরদাশত করা হবে না। আগামীতে যদি সন্ত্রাসী আচরণ করা হয় তাহলে প্রতিবাদ সমাবেশ নয় দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসন সংলগ্ন মিরপুর পীরেরবাগে জামায়াতের মহিলা নেতাকর্মীরা গণভোটের প্রচারণাকালে স্থানীয় যুবদল নেতাকর্মীদের দ্বারা হামলার ও হেনস্তা শিকার হন। পরবর্তীতে জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে তাঁদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর রাতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৮ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৯ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৭ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
