বিশেষ সংবাদ

নারীর প্রতি সহিংসতা—বন্ধ হবে সবার সম্মিলিত উদ্যোগেই

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


নারীর প্রতি সহিংসতা—বন্ধ হবে সবার সম্মিলিত উদ্যোগেই

প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশসহ সারা বিশ্বে পালিত হচ্ছে ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী কর্মসূচি’। নারী ও কন্যাশিশুর প্রতি সম্মান, নিরাপত্তা এবং সিদ্ধান্ত গ্রহণে অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউএনএফপিএ পরিচালিত ২০২৪ সালের জরিপে দেখা গেছে—দেশে ৭০ শতাংশের বেশি নারী ঘনিষ্ঠ সঙ্গীর সহিংসতার শিকার। বিশ্বব্যাপী এ হার প্রতি তিনজনে একজন। দুর্যোগপ্রবণ অঞ্চলে এই সংখ্যা আরও বেশি। পাশাপাশি বাল্য ও জোরপূর্বক বিয়ের মতো প্রথাগত সমস্যা এখনো উদ্বেগজনক। ইউএনএফপিএ–ইউনিসেফের তথ্য বলছে, দেশের প্রায় অর্ধেক মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগে।

শুধু গৃহস্থালি সহিংসতা নয়, নারীদের বিরুদ্ধে অনলাইন হয়রানি, হুমকি, পরিচয় ভুয়া ব্যবহার, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং এআই–নির্মিত ডিপফেকসহ ডিজিটাল সহিংসতাও দ্রুত বাড়ছে। এতে নারীদের জনজীবনে অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিদেশি কূটনৈতিক মিশনগুলো জানিয়েছে—লিঙ্গভিত্তিক সহিংসতা কোনো ধর্ম, জাতি বা সম্প্রদায়ের সমস্যা নয়; এটি একটি বৈশ্বিক সংকট। তবে বাংলাদেশ তার সমৃদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে পরিবর্তনের শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে পারে।

তাদের মতে, পরিবার, সমাজ ও প্রতিষ্ঠানগুলোর নেতৃস্থানীয় ব্যক্তি—বিশেষ করে বাবা, ভাই, শিক্ষক ও ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়নে বড় ভূমিকা রাখতে পারে। ইতিবাচক পুরুষত্ববোধ চর্চার মাধ্যমে পুরুষ ও ছেলেদের সম্পৃক্ততা সহিংসতা প্রতিরোধে অপরিহার্য।

এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য—‘নারী ও কন্যাশিশুর প্রতি ডিজিটাল সহিংসতা বন্ধ করুন’—অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকেও সামনে এনেছে। নারীদের অভিজ্ঞতা ও মতামত নীতি প্রণয়ন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা জরুরি বলে জানিয়েছে মিশনগুলো।

বাংলাদেশ সরকার, সুশীল সমাজ, ধর্মীয় নেতৃবৃন্দ ও তরুণদের সঙ্গে কাজ করতে পেরে সন্তুষ্টি জানিয়ে তারা বলে, দেশের বহুমাত্রিক মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পরিবার ও সমাজের প্রতি অঙ্গীকারই এই সমস্যার টেকসই সমাধানের পথ তৈরি করতে পারে।

শেষে তারা যৌথভাবে প্রতিশ্রুতি দেয়—একটি এমন বাংলাদেশ গড়ে তুলতে কাজ চালিয়ে যাওয়ার, যেখানে নারী ও শিশুরা সহিংসতামুক্ত জীবন যাপন করবে এবং পুরুষরা আরও ন্যায়সংগত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ নির্মাণে সহযোগী হয়ে উঠবে।

এই বিবৃতিতে স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ডের কূটনৈতিক মিশন।


ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ
ইসলামী ব্যাংকের বিশেষ ঘোষণা: প্রি-ম্যাচিউরড আমানত হিসাব পুনরায় চালুর সুযোগ

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক সেবা মাস উপলক্ষে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা কয়েক ধরনের আমানত হিসাব পুনরায় চালুর বিশেষ সুযোগ দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ সুবিধায় হিসাব পুনরায় চালুর সব ধরনের ফি ও চার্জ সম্পূর্ণ মওকুফ করা হবে এবং হিসাবগুলোকে ধারাবাহিকভাবে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে।ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী,

১ দিন আগে


মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান এবং মানব সেবায় বিশেষ  অবদানের স্বীকৃতিস্বরূপ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক  ও বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুবুর রহমান পাটোয়ারী-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক আয়োজিত ১১ জুলাই ২০২৬ (শনিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে...

২৩ দিন আগে


বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ
বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো লাল সবুজ

বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গে এবার উড়লো বাংলাদেশের লাল-সবুজ পতাকা। ইতিহাস গড়লেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। প্রথম বাংলাদেশি হিসেবে জয় করলেন ভয়ঙ্কর ও টেকনিক্যালি কঠিন মাউন্ট মাকালু।গত ২ মে, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে, নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত ৮ হাজার ৪৮৫ মিটার উচ্চতার মাকালু শিখরে পৌঁছান তিনি। এটি বাবর আলীর

২ মাস আগে


ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান
ধানমন্ডিতে ডিএসসিসির বিশাল পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে রাজধানীর কলাবাগানে অবস্থিত বর্জ্যের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস)-এর আধুনিক ও দৃষ্টিনন্দন সংস্করণ আজ শুভ উদ্বোধন করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এই উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন।কলাবাগান এসটিএস-এর সংস্কার কাজ উদ্বোধন শেষে প্রশাসক বলেন,...

৩ মাস আগে

Dr.Mahfuzul Alom