রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য ‘কুরুচিপূর্ণ’, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ইশরাক হোসেনের

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য ‘কুরুচিপূর্ণ’, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ইশরাক হোসেনের

ছবি: সংগৃহীত


ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ ও রাজনৈতিক শালীনতাবিরোধী আখ্যা দিয়ে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর সূত্রাপুর এলাকায় নির্বাচনি গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘মানসিক বিকারগ্রস্ততার পরিচায়ক’ উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, “এ ধরনের বক্তব্য একজন দায়িত্বশীল প্রার্থীর কাছ থেকে প্রত্যাশিত নয়। তার মানসিক চিকিৎসা প্রয়োজন।”

এর আগে রোববার পুরান ঢাকার ধূপখোলা মাঠে এক নির্বাচনি জনসভায় শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজ ও তথাকথিত জমিদারদের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন। তার বক্তব্যে ব্যবহৃত কিছু শব্দ নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইশরাক হোসেন বলেন, “এই ধরনের ভাষা ব্যবহার রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করে। প্রতিপক্ষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, রাজনৈতিক শিষ্টাচার কী—এসব বিষয়ে তার শিক্ষা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, সব ক্ষমতার মূল উৎস জনগণ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের রায় দেবে। আমরা জনগণের সেই রায়ের প্রতি পূর্ণ আস্থাশীল।”

দেশের সামগ্রিক নির্বাচনি পরিস্থিতি প্রসঙ্গে ধানের শীষের এ প্রার্থী বলেন, “এখন পর্যন্ত ঢাকাসহ সারা দেশে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে কিছু ব্যক্তির বেফাঁস ও কুরুচিপূর্ণ মন্তব্য ভোটারদের মধ্যে অস্বস্তি তৈরি করছে। সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানাই।”

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি ইঙ্গিত করে ইশরাক হোসেন বলেন, “যিনি এ ধরনের বক্তব্য দিয়েছেন, তার উচিত জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। তা না করলে তার দলের উচিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে দল থেকে বহিষ্কার এবং প্রার্থিতা বাতিল করা।”

এর আগে সকালে ইশরাক হোসেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে আয়োজিত এক সভায় অংশ নেন। সেখানে তিনি সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে সংস্কার ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে, দিনব্যাপী সূত্রাপুর এলাকার বিভিন্ন স্থানে ইশরাক হোসেনের নির্বাচনি গণসংযোগ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তার নির্বাচনি দপ্তরের দায়িত্বশীলরা।


বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান
বাড্ডায় শতাধিক বিশিষ্ট ব্যক্তির জামায়াতে ইসলামীতে যোগদান

আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনকে ন্যায় ও ইনসাফের ভিত্তির ওপর দাঁড় করাতে চাই: ড. মুহাম্মদ রেজাউল করিমরাজধানীর বাড্ডা উত্তর থানা কার্যালয়ে গণসংযোগ উপলক্ষে শতাধিক বিশিষ্ট সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জামায়াতে ইসলামীতে যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাবেক নৌবাহিনী...

১৯ ঘন্টা আগে


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১ দিন আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

১ দিন আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom