নাটোরে বিএনপি নেতাকে জবাই করে হত্যা, আগুনে প্রাণ গেলো বৃদ্ধার
ছবি: সংগৃহীত
নাটোরের সিংড়া উপজেলায় বিএনপির এক নেতাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই নেতার নাম রেজাউল করিম (৫২)। তিনি উপজেলা জিয়া পরিষদের সদস্য এবং বিল হালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। বুধবার (২১ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে সিংড়া উপজেলার কলম ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত রেজাউল করিম কুমারপাড়া মহল্লার বাসিন্দা ছাবেদ আলীর ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, তিনি ডায়াবেটিস রোগী ছিলেন এবং প্রতিদিনের মতো রাতের খাবার শেষে বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তাকে একা পেয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং জবাই করে হত্যা করে। স্থানীয়রা ঘটনাস্থলে এসে চিৎকার শুরু করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের কারণ বা জড়িতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, হত্যার ঘটনায় পুলিশ গুরুত্বসহকারে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য একাধিক টিম মাঠে কাজ করছে।
এদিকে, এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ হয়ে রেজাউল করিমের সমর্থকরা প্রতিবেশী ওহাব আলী নামের এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডে ওহাব আলীর বৃদ্ধা মা ছাবিহা বেগম আগুনে পুড়ে মারা যান।
পুলিশ জানায়, হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতার দুটি ঘটনাই তদন্তের আওতায় নেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এই নৃশংস হত্যাকাণ্ড ও পরবর্তী সহিংসতায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে।
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১৭ ঘন্টা আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১৯ ঘন্টা আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
২ দিন আগে
