রাজনীতি

‘নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি’: জুলাই শহীদ ফারহান ফাইয়াজের বাবা

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


‘নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি’: জুলাই শহীদ ফারহান ফাইয়াজের বাবা

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূইয়া বলেছেন, সন্তানরা ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেশে ‘নব্য স্বৈরাচারের গন্ধ’ পাওয়া যাচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শহিদুল ইসলাম ভূইয়া বলেন, “আমাদের সন্তানরা ভোটাধিকার ফিরিয়ে দিতে, দুর্নীতি ও বৈষম্যমুক্ত দেশ গড়তে জীবন দিয়েছে। অথচ আজ আমরা সেই প্রত্যাশার প্রতিফলন দেখতে পাচ্ছি না।” তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের সংবিধান সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে।

তিনি আরও বলেন, গণভোটের রায় কোনো ধরনের পরিবর্তন ছাড়াই বাস্তবায়ন করতে হবে। “সংবিধান মানুষের জন্য-মানুষ সংবিধানের জন্য নয়। এমন একটি সংবিধান চাই, যেখানে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং কোনো ছাত্রকে জীবন দিতে হবে না,”-যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, অতীতের প্রতিশ্রুতি স্মরণ করে দ্রুত গণভোটের রায়ের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

সমাবেশে উপস্থিত জুলাইযোদ্ধা কামরুল হাসানও একই দাবি তুলে ধরে বলেন, কোনো ধরনের পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা না হলে আবার কঠোর কর্মসূচি, এমনকি সংসদ ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শফিকুর রহমান এবং মিয়া গোলাম পরওয়ারসহ দলটির শীর্ষ নেতারা।


ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ

ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...

৪ ঘন্টা আগে


নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ

২০ ঘন্টা আগে


জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম

জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...

২১ ঘন্টা আগে


এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom