বিনোদন

নোয়াখালী বিভাগ দাবি: অভিনেতা জিয়াউল হক পলাশের পোস্ট ভাইরাল

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


নোয়াখালী বিভাগ দাবি: অভিনেতা জিয়াউল হক পলাশের পোস্ট ভাইরাল

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে আন্দোলন চলছে, এবার তাতে যুক্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা হিসেবে, 'কাবিলা' খ্যাত এই অভিনেতা নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে অভিনেতা পলাশ এই দাবি উত্থাপন করেন। তিনি লিখেছেন, "নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।"

পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। এখন পর্যন্ত (বৃহস্পতিবার, ৯ অক্টোবর পর্যন্ত) পোস্টটি দেড় হাজারের বেশি বার শেয়ার হয়েছে এবং সাড়ে ১১ হাজার কমেন্ট ও ৭০ হাজার 'লাইক' পেয়েছে।

গত কিছুদিন ধরে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করছেন স্থানীয় বাসিন্দারা। অভিনেতার এই পোস্ট সেই চলমান দাবির প্রতি সমর্থন যোগ করল।

জিয়াউল হক পলাশ বিনোদন জগতে ১৩ বছর ধরে কাজ করছেন। তিনি সহকারী হিসেবে কাজ শুরু করলেও বর্তমানে অভিনয় এবং পরিচালনা উভয় মাধ্যমেই সক্রিয়। একক ও ধারাবাহিক মিলিয়ে প্রায় ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন এবং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন।

বিশেষ করে, ২০১৮ সালে শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ 'কাবিলা' চরিত্রে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে ধারাবাহিকটির পঞ্চম সিজন প্রচারিত হচ্ছে।


জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস
জয়ের জন্মদিনে ছেলেকে নিয়ে কক্সবাজারে অপু বিশ্বাস

ঢালিউডের আলোচিত তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের ১০ম জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ছেলেকে নিয়ে কক্সবাজারে গেছেন অপু বিশ্বাস।সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন অপু। ছবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সামনে মা-ছেলেকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা...

১ দিন আগে


সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান
সালমানের স্টুডিওতে হামলায় ক্ষুব্ধ সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য।

২ দিন আগে


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৬ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom