রাজনীতি

নোয়াখালী জেলা এনসিপির ৮৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


নোয়াখালী জেলা এনসিপির ৮৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য ৮৬ সদস্যবিশিষ্ট নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষর করেন।

নবগঠিত কমিটিতে

  • প্রকৌশলী ইকবাল হোসাইনকে আহ্বায়ক,
  • আশরাফুল আজিম বাপ্পী ও এডভোকেট মো. ফারুককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক,
  • এডভোকেট মো. জাকির হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

এ ছাড়া,

  • সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আব্দুল আউয়াল তারেক ও আবু সুফিয়ান,
  • সাংগঠনিক সম্পাদক পদে ইমরান হোসাইন তুহিন ও আশরাফ উদ্দিন আসিফ,
  • কোষাধ্যক্ষ পদে ওসমান গণি,
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নাহিদা সুলতানা ইতু,
  • প্রচার সম্পাদক পদে হোসাইন আহমেদ গালিবকে মনোনীত করা হয়।

নেতৃত্বে থাকা নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত এই কমিটি নোয়াখালীতে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং গণতান্ত্রিক আন্দোলন জোরদারে কার্যকর ভূমিকা রাখবে।

 


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

৬ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

৬ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

৭ ঘন্টা আগে


তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল
তারেক রহমানকে একনজর দেখতে পরশুরামে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে ফেনীর পরশুরামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকেই উপজেলার ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় পৌঁছানোর

৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom