সারাদেশ

নোয়াখালীর চাটখিলে ছাত্রদল কর্মীকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


নোয়াখালীর চাটখিলে ছাত্রদল কর্মীকে কোপাল আ.লীগের নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত


নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যার পর উপজেলার কড়িহাটি বাজারে এ ঘটনা ঘটে।

আহত মো. ফয়সাল নামের ওই ছাত্রদল কর্মী আহত অবস্থায় নিজের ফেসবুক লাইভে এসে হামলার বিষয়টি জানান।

লাইভে ফয়সালকে বলতে শোনা যায়, “আমি ছাত্রদল করি, ৫ আগস্টের আগ থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করি। আমি আজ ঢাকা থেকে বাড়িতে আসি, বাজারে ইফতারের পরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা চালিয়েছে।”

তিনি আরও জানান, হামলাকারীরা তার হাত, মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে। পাশাপাশি তার দোকানও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার পর ফয়সাল বলেন, “বিএনপি ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত এই হামলা করেছে। আমি এই হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।”

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তাদের থানায় এসে অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
অপারেশন ক্লিন হার্ট চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কোনো যৌথ বাহিনী গঠন বা ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী

২৩ ঘন্টা আগে


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

২ দিন আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

৩ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom