নোয়াখালীর হাতিয়ায় মসজিদের ইমামকে মারধরের অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নোয়াখালীর হাতিয়ায় এক মসজিদের ইমামকে তারাবির নামাজ শেষে টেনেহিঁচড়ে বের করে মারধরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে চরকিং ইউনিয়নের ৭ নম্বর চরবগুলা ওয়ার্ডের একটি মসজিদে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মসজিদের ইমাম মাওলানা রবিউল হোসাইনকে নামাজ শেষে মসজিদ থেকে বের করে মারধর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় তিনি ‘শাপলা কলি’ প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেই জেরে তার ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।
অভিযুক্তদের নাম
অভিযুক্ত হিসেবে ৭ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেন (২৪), রুবেল (২৬), ওসমান, সুমন, কালা মিরাজসহ আরও কয়েকজনের নাম জানা গেছে।
এমপির বক্তব্য
এ বিষয়ে হাতিয়ার সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, “বিগত সময়ে যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল, তারা এখন বিএনপির আশ্রয়ে সন্ত্রাসী কার্যক্রম পুনরায় শুরু করেছে।” তিনি প্রশাসনের প্রতি সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের আহ্বান জানান।
পুলিশের বক্তব্য
হাতিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইল ইসলাম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) রাজধানী থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, গ্রেফতার মুনতারিন ফেরদৌস ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের
৫ ঘন্টা আগে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রেলস্টেশনের ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে অটোরিকশাচালক মোনাফ এবং একই এলাকার বাসু পালের ছেলে চন্দন পাল।প্রত্যক্ষদর্শীরা জানান, একজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি রেলস্টেশনের ওভারপাস এলাকায়
১৮ ঘন্টা আগে
ঢাকার ৩০০ ফিটে ডাকাতির ভিডিওর আসল ঘটনা জানাল পুলিশ
রাজধানীর ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, ভিডিওটি চার দিন আগের একটি ঘটনার খণ্ডিত দৃশ্য। প্রকৃত ঘটনা যাচাই না করে সেটিকে ডাকাতির ঘটনা হিসেবে প্রচার করে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সোমবার (২৩...
১ দিন আগে
থাইল্যান্ডে পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা আটক
থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ঝিনাইদহ জেলা শাখার সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।আটক বাসের আলম সিদ্দিকীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত
২ দিন আগে
