সারাদেশ

নোয়াখালীতে যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত নারী পলাতক

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


নোয়াখালীতে যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত নারী পলাতক

ছবি: সংগৃহীত


নোয়াখালীর চাটখিল উপজেলায় এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত নারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) গভীর রাতে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মার্যাদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত যুবক জুয়েল (২৪) প্রায় এক মাস আগে ওমান থেকে দেশে ফেরেন। ঘটনার পরপরই তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় কী কারণে হামলা হয়েছে, তা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।

স্থানীয় কয়েকজনের দাবি, জুয়েল ও অভিযুক্ত নারীর মধ্যে ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং জুয়েলের অন্যত্র বিয়ের খবর জানতে পেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এ দাবির পক্ষে কোনো স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জুয়েল অভিযোগ করেন, তার সঙ্গে ওই নারীর কোনো অবৈধ সম্পর্ক ছিল না। তার ভাষ্য অনুযায়ী, রাতে বাইরে গেলে অভিযুক্ত নারী তাকে জোর করে ঘরে নিয়ে যান এবং বিয়ের প্রস্তাব দেন। তিনি রাজি না হলে তাকে পানি পান করানো হয়। এরপর তিনি কিছু বুঝে ওঠার আগেই কাঁচি দিয়ে তার গোপনাঙ্গ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেন।

জুয়েলের বাবা কামাল হোসেন জানান, রাত প্রায় ২টার দিকে ছেলের চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

ঘটনার পর অভিযুক্ত নারী পালিয়ে গেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ বৃহস্পতিবার বিকেলে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে ঘটনাটি জানিয়েছেন। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির কারণ ও প্রকৃত পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।


পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই
পুলিশে ১৪ হাজার নতুন পদ অনুমোদন, নিয়োগ হবে ১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই

বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে।নতুন এসব পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রয়োজনীয় সম্মতি এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে...

৪ দিন আগে


বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা
বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকলেও আগামী ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই।শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য

১২ দিন আগে


গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক

রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর

১৫ দিন আগে


কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...

১৮ দিন আগে

Dr.Mahfuzul Alom