নেছারাবাদে প্রেসক্লাব সভাপতির হুমকি মানববন্ধন করলে নিতে হবে তার অনুমতি
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
ছবি: সংগৃহীত
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি পরিচয়দানকারী গোলাম মোস্তফার একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, "প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদককে না জানিয়ে কোনো মানববন্ধন করা ঠিক হবে না। আমি প্রেসক্লাবের সভাপতি, আমি নিজেই জানি না কিসের মানববন্ধন এবং কেন? প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করবেন, স্থানীয় প্রশাসন ও প্রেসক্লাবের সভাপতি জানবে না, সেটা ঠিক নয়।"
পোস্টটি প্রকাশের পর স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কয়েকজন নাগরিকের দাবি, মিছিল, সমাবেশ ও মানববন্ধন দেশের সংবিধান ও প্রচলিত আইনের আওতায় নাগরিকদের গণতান্ত্রিক অধিকার। এসব কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার বিষয় থাকতে পারে, তবে কোনো ব্যক্তি বা সংগঠনের অনুমতি গ্রহণের বাধ্যবাধকতা নেই বলে তারা মত প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, এ ধরনের মন্তব্য জনগণের সাংবিধানিক অধিকার নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এদিকে, এলাকায় বিভিন্ন সময়ে উক্ত ব্যক্তির বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ড ও পক্ষপাতদুষ্ট সংবাদ প্রকাশের অভিযোগও রয়েছে বলে কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেছেন। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবের মাধ্যমে প্রতিপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু সংবাদ পরিবেশন করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়রা মনে করেন, গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে সাংবাদিকতার পেশাগত নীতিমালা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি।
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যুতে গোলাম পরওয়ারের শোক
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার সাত আরোহী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার এক শোকবার্তায় তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এতে তিনি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। নিহতদের মধ্যে শিশুও
৭ ঘন্টা আগে
ময়মনসিংহে বাসের চাপায় শিশুসহ অটোরিকশার ৭ আরোহী নিহত
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে
১১ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্ত বাড়ি
কিশোরগঞ্জের ভৈরবে একটি কাঁচা-আধাপাকা বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চণ্ডীপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও আগুনে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভৈরব ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিম্যান মো. সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের চারটি
১ দিন আগে
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেলেন সাতক্ষীরার দুই তরুণ
শিশু অধিকার রক্ষা, জলবায়ু, ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান। ‘শিশুদের নোবেল’ হিসেবে পরিচিত এ পুরস্কারের জন্য বিশ্বের বিভিন্ন দেশের শিশু ও তরুণদের মধ্য থেকে তাদের মনোনয়ন দেওয়া হয়েছে।সুদীপ্ত দেবনাথ ও মুশফিক...
১ দিন আগে
