নেপালে জেন-জি রেভলিউশনে নিহত ১৪, সংসদ ভবনে জনতা
অনলাইন ডেস্ক
তরুণ প্রজন্মের বিক্ষোভে উত্তাল নেপাল। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির প্রতিবাদে দেশটিতে তীব্র বিক্ষোভ চলছে।
এই আন্দোলনকে বিক্ষোভকারীরা 'জেন-জি রেভলিউশন' নাম দিয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর), বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ সময় গুলিও ছোঁড়া হয়। এই সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাজার হাজার বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে সংসদ ভবনে ঢুকে পড়েছেন বলে রয়টার্স ও এনডিটিভি জানিয়েছে।
নেপালে গত ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ রয়েছে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মূলত এই বিক্ষোভ শুরু হয়েছে। নেপাল সরকারের ভাষ্য অনুযায়ী, কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে ভুয়া আইডি ব্যবহারকারীরা ঘৃণা, গুজব এবং সাইবার অপরাধ ছড়াচ্ছে, যা সামাজিক সম্প্রীতি নষ্ট করছে।
গত বুধবার পর্যন্ত অনিবন্ধিত সামাজিক প্ল্যাটফর্মগুলোকে নিবন্ধন করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সময় পেরিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার দেশটির টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) অনিবন্ধিত প্ল্যাটফর্মগুলো বন্ধ করার নির্দেশ দেয় সরকার।
বিক্ষোভকারীদের দাবি, সরকারের এই পদক্ষেপ জনগণের মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে সোমবার দুপুর থেকে কারফিউ জারি করা হয়েছে। তবে অনেক জায়গায় জনগণ কারফিউ ভেঙে ফেলেছে।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
৯ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
