নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুংয়ের পদত্যাগ, বিনিয়োগ বিতর্কে রাজনৈতিক অস্থিরতা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিনিয়োগ ও শেয়ারবাজার সংক্রান্ত বিতর্কের জেরে দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পোস্টে তিনি বলেন, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং মন্ত্রিত্বের কারণে তদন্ত প্রক্রিয়ায় কোনো ধরনের প্রভাব বা স্বার্থের সংঘাত সৃষ্টি না হয়-এ বিষয়টি নিশ্চিত করতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, শেয়ারবাজারে বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম নিয়ে জনমনে ওঠা প্রশ্নগুলোকে তিনি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।
সুশুদান গুরুং বলেন, “আমার কাছে পদের চেয়ে নৈতিকতা বড় এবং জনআস্থার চেয়ে বড় কোনো শক্তি নেই।” তিনি সাম্প্রতিক ‘জেন জি’ আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, এই আন্দোলন সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তাই দিয়েছে।
গত সেপ্টেম্বরের ‘জেন জি’ আন্দোলনের মাধ্যমে নেপালের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিবর্তন আসে। আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে এবং পরবর্তীতে নতুন রাজনৈতিক সমীকরণে বালেন শাহ নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ক্ষমতায় আসে।
গুরুং চলতি বছরের ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি কঠোর অবস্থান নেন এবং সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তার নির্দেশ দেন, যা পরে বিতর্কের জন্ম দেয়।
সম্প্রতি দুর্নীতি দমন ও মানি লন্ডারিং তদন্তে বিতর্কিত ব্যবসায়ী দীপক ভাটকে গ্রেপ্তারের পর গুরুংয়ের সঙ্গে তার আর্থিক লেনদেন ও সম্পর্ক নিয়ে স্থানীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই তার পদত্যাগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সরকারি সূত্রগুলো বলছে, গুরুংয়ের পদত্যাগে নতুন সরকারের দুর্নীতিবিরোধী অভিযান ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে।
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১৫ ঘন্টা আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১৬ ঘন্টা আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১৬ ঘন্টা আগে
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...
১ দিন আগে
