নেতানিয়াহুর পরামর্শেই ইরানযুদ্ধে জড়িয়েছিলেন ট্রাম্প!
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
গত ফেব্রুয়ারিতে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস ও সরকার পতনের লক্ষ্যে যে সামরিক অভিযানের সূচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রায় ছয় মাসে গড়িয়েছে। ছয় সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি থাকলেও সামরিক ক্ষয়ক্ষতি ও ব্যর্থ কূটনীতির কারণে ট্রাম্প প্রশাসন আবারও পুরোনো অর্থনৈতিক অবরোধের কৌশলে ফিরতে বাধ্য হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার নির্দেশ দেওয়ার আগে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলেন। তৎকালীন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড সতর্ক করে জানিয়েছিলেন, ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলে দেশটিতে আরও কট্টরপন্থীরা ক্ষমতায় আসতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।
তবে এসব সতর্কতার পরও ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরামর্শে প্রভাবিত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নেতানিয়াহু তাকে বোঝান, ইরান কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং এ সময় সামরিক পদক্ষেপ ট্রাম্পকে একজন ‘শান্তি দূত’ হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ তৈরি করতে পারে।
যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। পরে তার স্থলাভিষিক্ত হন তার ছেলে মোজতবা খামেনি। একই সময়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দেশের নিয়ন্ত্রণ আরও কঠোর করে এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখে।
সংঘাতের ফলে উভয় পক্ষই বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভিযানে এখন পর্যন্ত প্রায় তিন হাজার ইরানি নিহত হয়েছেন। অন্যদিকে পেন্টাগনের হিসাবে যুক্তরাষ্ট্রের ১৮ জন সেনা নিহত ও ৭৫৬ জন আহত হয়েছেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, জ্বালানি মজুত কমেছে এবং গোলাবারুদের মজুতেও চাপ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এ পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী যুদ্ধের পরিবর্তে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার কৌশলে ফিরে যাওয়ার পথেই ট্রাম্প প্রশাসন এগোচ্ছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। ফলে ইরান যুদ্ধের রাজনৈতিক ও সামরিক সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও নতুন করে প্রশ্ন তৈরি হচ্ছে।
পাকিস্তান পার্লামেন্টে দাদার প্রতিকৃতির নিচে হুম্মাম কাদের
পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী। ইসলামাবাদের ঐতিহাসিক পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তকে তিনি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক ইতিহাসের এক গর্বের স্মারক হিসেবে উল্লেখ করেছেন।বুধবার (২৫...
১৮ ঘন্টা আগে
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব’—এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিশোধ নেওয়ার কথাও বলেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে উত্তর ২৪ পরগনার কাকিনাড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের এই নেতা।অর্জুন সিং বলেন, ‘অনেক হয়েছে, আর
২৩ ঘন্টা আগে
হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুকের আঘাত
হিজাব ছাড়া গান গেয়ে সেই পরিবেশনা ইউটিউবে প্রকাশ করায় ইরানের গায়িকা পারাস্তো আহমাদিকে ৭৪ বার চাবুক মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তার দলের অন্য চার সদস্যকেও।গতকাল সোমবার (২৩ নভেম্বর) পারাস্তো আহমাদির শরীরে চাবুকের আঘাত করা হয়। গত জুনে আদালত তাকে এই শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।২০২৪ সালের ডিসেম্বরে পারাস্তো আহমাদি...
২ দিন আগে
হামলার পরও ইরানের ভাণ্ডারে ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র থাকার দাবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক মাসের সামরিক অভিযানের পরও ইরানের অস্ত্রভাণ্ডারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ধারণা করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুনর্গঠনের কাজও চালিয়ে যাচ্ছে তেহরান। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।রোববার (১৫ নভেম্বর) ইসরায়েল...
১০ দিন আগে
