নীট প্রশ্নফাঁস আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
শনিবার (২৫ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে এনডিটিভি জানায়, ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের বিষয়টি প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও তিনি পদত্যাগের ঘোষণা দেন।
প্রতিবেদনে বলা হয়, ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে তৃতীয় দফা আলোচনার কয়েক ঘণ্টা আগে এই ঘোষণা আসে। গত এক মাসের বেশি সময় ধরে দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
এনডিটিভির তথ্যমতে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় প্রধান বাধা ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি। এর আগে সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া এবং নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণের বিষয়ে আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানায়নি।
আন্দোলনকারীদের দাবির মধ্যে ছিল—ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নীট প্রশ্নফাঁসের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আত্মহত্যার শিকার শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি রুপি ক্ষতিপূরণ প্রদান।
পদত্যাগের ঘোষণা দিয়ে এক্সে দেওয়া পোস্টে ধর্মেন্দ্র প্রধান লেখেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি ও ন্যায্য প্রত্যাশার প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। তিনি বলেন, ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নই তার রাজনৈতিক ও সামাজিক জীবনের অন্যতম নৈতিক অঙ্গীকার ছিল। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। সিজেপি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছে, ‘ছাত্রশক্তির জয় হোক।’
সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আন্দোলনস্থলের মঞ্চ থেকে বলেন, ‘অনেকে বলেছিল এই সরকারে কেউ পদত্যাগ করে না। কিন্তু আমরা তা করে দেখিয়েছি।’
গত কয়েক সপ্তাহে নীট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিষয়টি দেশটির অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয় এবং বিরোধী দলগুলোও আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানায়।
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
২ ঘন্টা আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
৩ ঘন্টা আগে
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...
১৩ ঘন্টা আগে
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...
১ দিন আগে
