নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতে সন্ত্রাসীদের ‘না’ বলার আহ্বান ইসলামী ছাত্র আন্দোলনের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের শিক্ষাঙ্গনে সহিংসতা ও আধিপত্য বিস্তারের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে যুদ্ধের মধ্যে বাংলাদেশে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘাত শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেইটে আয়োজিত সন্ত্রাসবিরোধী পদযাত্রা-পূর্ব সমাবেশে এসব কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। সমাবেশটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
সমাবেশে মুনতাছির আহমাদ বলেন, শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তারের “নোংরা প্রতিযোগিতা” নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, ছাত্রদল ও ছাত্রশিবির জুলাই অভ্যুত্থান-পরবর্তী নিরাপদ ক্যাম্পাস গড়ার যে অঙ্গীকার করেছিল, তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। বরং অতীতের মতোই সহিংসতা, দখল ও ভীতির রাজনীতি পুনরায় ফিরে আসছে।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির কেন্দ্র হলেও বর্তমানে অনেক ক্যাম্পাসে জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। অস্ত্রের ঝনঝনানি, ভীতি ও সহিংসতার সংস্কৃতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত করছে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশ থেকে নেতারা শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে ফিরিয়ে আনার আহ্বান জানান। তারা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন শিক্ষার্থীদের সম্মিলিতভাবে সন্ত্রাস প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে সব ছাত্রসংগঠনকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহনশীল ও কল্যাণমুখী ছাত্ররাজনীতি চর্চার ওপর জোর দেন।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ এপ্রিল দেশব্যাপী সব ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, সচিবালয় এলাকা হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত একটি সন্ত্রাসবিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রায় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। এর মধ্যে ছিলেন সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, যুগ্ম সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীলসহ অন্যান্য নেতারা।
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার ডিএমপির অভিযানে ৩০টি মামলা দায়ের
রাজধানীতে নিয়মিত অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সময়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত পরিচালিত
৩ দিন আগে
ক্রিকেটার থেকে শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’: যেভাবে বদলে গেল মোবারক হোসেন ইমনের জীবন
একসময় চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে সম্ভাবনাময় বাঁহাতি ‘চায়নাম্যান’ স্পিনার হিসেবে পরিচিত ছিলেন মোবারক হোসেন ইমন। হাতে ছিল ক্রিকেট বল, স্বপ্ন ছিল জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। তবে সেই স্বপ্নের পথ ছেড়ে কয়েক বছরের ব্যবধানে তিনি হয়ে ওঠেন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ডেভিড ইমন’।খুন, চাঁদাবাজি, অস্ত্রের মহড়া ও সংঘবদ্ধ অপরাধে জড়িয়ে আলোচনায় আসা ডেভিড...
৩ দিন আগে
ডাকাতির প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে ‘কুত্তা ফারুক’ নামে পরিচিত এক শীর্ষ সন্ত্রাসীসহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।বুধবার (৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায়...
২৪ দিন আগে
জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল
আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান বলেছেন, ‘জুলাই জাদুঘরের মধ্যে গ্রেনেড হামলা করে উপদেষ্টা ফারুকীকে হত্যার ফাঁদ পাতা হয়েছিল।’তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে উদঘাটন হয়, জাদুঘরে শ্রমিকের ছদ্মবেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন সদস্য প্রবেশ করেছিল, যাদের মধ্যে জুলাইতে ছাত্র হত্যার সাথে যুক্ত-এমন মামলার আসামিও ছিল এবং তারা অতর্কিতে হামলা...
১ মাস আগে
